নজর বিডি
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

বিএনপি সরকার আগামীতে পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে।

সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমান বিএনপি সরকার দেশের মানুষের পানির অধিকার নিশ্চিত করতে আগামীতে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ প্রকল্পে হাত দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় নবনির্মিত 'জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট' ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

এর আগে দুপুর ২টায় তিনি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এরপর একটি তালগাছ রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "আমাদের নির্বাচনী মেনিফেস্টো অনুযায়ী আমরা ইতিমধ্যেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছি। কারণ এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন, কৃষি ওতপ্রোতভাবে জড়িত, এমনকি ভূমিকম্পের ঝুঁকি হ্রাসের বিষয়ও জড়িত। আমাদের ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে, অন্যথায় এটি দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠবে।"

পরিবেশ সুরক্ষায় সরকারের অবস্থান তুলে ধরে তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, "কক্সবাজারে সমুদ্রের তীর ধরে একটি রাস্তা নির্মাণের সময় ৩ শতাধিক গাছ কেটে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। বিষয়টি জানার পরপরই আমি গাছ রক্ষা করে রাস্তার ডিজাইন পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।"

ব্যারাজ নির্মাণের গুরুত্ব ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, "সীমান্তের ওপারে ব্যারাজ তৈরি করে পানি সরিয়ে নেওয়ার কারণে শুষ্ক মৌসুমে আমাদের নদীতে পানি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এবং চারপাশ শুকিয়ে যাচ্ছে। আরেকটি বিপজ্জনক বিষয় হলো ফারাক্কা বাঁধের কারণে পানি কম পাওয়ায় সমুদ্রের নোনা জল দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে। 

এতে সুন্দরবনসহ ওই অঞ্চলের ফসলি জমি ও জনপদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট মোকাবিলায় আমরা পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নিয়েছি, যাতে বর্ষা মৌসুমের পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে সাধারণ মানুষের কাজে ব্যবহার করা যায়।"

তিনি সমালোচকদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেন, "দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর নেতৃত্বে এই বিএনপি সরকারই তিস্তা পাড়ে কার্যকর কর্মসূচি পালন করেছে, যা অন্য কোনো সরকার করেনি। তাই দেশের মানুষের স্বার্থে এই তিস্তা ব্যারাজও আমাদের সরকারই বাস্তবায়ন করবে।"

তিনি উপস্থিত সবাইকে দুর্যোগ থামানোর সুযোগ নেই উল্লেখ করে, কীভাবে সঠিক সচেতনতার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা করা যায় সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানান।

বিষয় : নজরবিডি সংবাদ তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, পদ্মা ব্যারাজ, তিস্তা ব্যারাজ, খাল খনন কর্মসূচি, গাজীপুর সংবাদ, টঙ্গী, জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ফারাক্কা বাঁধ, বিএনপি সরকার, বাংলাদেশ রাজনীতি ২০২৬ Tarique Rahman, Prime Minister Tarique Rahman, Padma Barrage, Teesta Barrage, Canal Digging Program, Gazipur News, Tongi, National Disaster and Training Institute, BNP Government, Bangladesh Politics 2026

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সরকার পদ্মা ও তিস্তা ব্যারাজের কাজে হাত দেবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

বর্তমান বিএনপি সরকার দেশের মানুষের পানির অধিকার নিশ্চিত করতে আগামীতে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ প্রকল্পে হাত দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় নবনির্মিত 'জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট' ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

এর আগে দুপুর ২টায় তিনি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এরপর একটি তালগাছ রোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "আমাদের নির্বাচনী মেনিফেস্টো অনুযায়ী আমরা ইতিমধ্যেই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছি। কারণ এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন, কৃষি ওতপ্রোতভাবে জড়িত, এমনকি ভূমিকম্পের ঝুঁকি হ্রাসের বিষয়ও জড়িত। আমাদের ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে, অন্যথায় এটি দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠবে।"

পরিবেশ সুরক্ষায় সরকারের অবস্থান তুলে ধরে তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, "কক্সবাজারে সমুদ্রের তীর ধরে একটি রাস্তা নির্মাণের সময় ৩ শতাধিক গাছ কেটে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। বিষয়টি জানার পরপরই আমি গাছ রক্ষা করে রাস্তার ডিজাইন পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।"

ব্যারাজ নির্মাণের গুরুত্ব ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, "সীমান্তের ওপারে ব্যারাজ তৈরি করে পানি সরিয়ে নেওয়ার কারণে শুষ্ক মৌসুমে আমাদের নদীতে পানি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এবং চারপাশ শুকিয়ে যাচ্ছে। আরেকটি বিপজ্জনক বিষয় হলো ফারাক্কা বাঁধের কারণে পানি কম পাওয়ায় সমুদ্রের নোনা জল দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে। 

এতে সুন্দরবনসহ ওই অঞ্চলের ফসলি জমি ও জনপদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট মোকাবিলায় আমরা পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নিয়েছি, যাতে বর্ষা মৌসুমের পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে সাধারণ মানুষের কাজে ব্যবহার করা যায়।"

তিনি সমালোচকদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেন, "দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর নেতৃত্বে এই বিএনপি সরকারই তিস্তা পাড়ে কার্যকর কর্মসূচি পালন করেছে, যা অন্য কোনো সরকার করেনি। তাই দেশের মানুষের স্বার্থে এই তিস্তা ব্যারাজও আমাদের সরকারই বাস্তবায়ন করবে।"

তিনি উপস্থিত সবাইকে দুর্যোগ থামানোর সুযোগ নেই উল্লেখ করে, কীভাবে সঠিক সচেতনতার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা করা যায় সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত