বুধবার (২০ মে) সকালে বনশ্রীর সি ব্লকের ৩ নম্বর রোডে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার তৃতীয় তলার একটি বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত আব্দুল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাথরুমের ভেতর গামছা পেঁচানো অবস্থায় আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক আলামত পাওয়া গেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে। এরপর সে আত্মহত্যা করেছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন