নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

নজরবিডি

মিরপুরের পল্লবীতে নির্মমভাবে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষ করে তিনি সরাসরি রামিসার মিরপুরের বাসভবনে যান।

সেখানে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। সেই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের সার্বিক পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতির বিষয়েও খোঁজ নেন তিনি।

প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান, শিশু রামিসা হত্যাকাণ্ড, মিরপুর পল্লবী, রামিসার বাসায় প্রধানমন্ত্রী, সালাহ উদ্দিন আহমদ, মো. আসাদুজ্জামান, আমিনুল হক, শফিকুল ইসলাম মিল্টন, আতিকুর রহমান রুমান, মন্ত্রিসভার বৈঠক, পল্লবী হত্যাকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ধর্ষণ ও হত্যাকাণ্ড, বাংলাদেশের রাজনীতি, জাতীয় সংবাদ PM Tarique Rahman, Ramisa Murder Case, Mirpur Pallabi, PM visits Ramisas House, Salahuddin Ahmed, Md Asaduzzaman, Aminul Huq, Shafiqul Islam Milton, Atiqur Rahman Rumon, Cabinet Meeting, Pallabi Murder, Law and Order Bangladesh, Child Abuse and Murder, Bangladesh Politics, National News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

মিরপুরের পল্লবীতে নির্মমভাবে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষ করে তিনি সরাসরি রামিসার মিরপুরের বাসভবনে যান।

সেখানে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। সেই সঙ্গে এই নৃশংস হত্যাকাণ্ডের সার্বিক পরিস্থিতি এবং তদন্তের অগ্রগতির বিষয়েও খোঁজ নেন তিনি।

প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত