রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের জেরে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলন পরিস্থিতি বিবেচনা করে সাধারণ যাত্রী ও চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সন্ধ্যায় ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের অফিশিয়াল ফেসবুক পেজে এক ‘ট্রাফিক অ্যালার্ট’-এর মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। রাত ১০টা পর্যন্ত মিরপুরের প্রধান সড়কগুলোতে যান চলাচল অনেকটাই সীমিত থাকতে দেখা গেছে।
ট্রাফিক বিভাগ জানায়, চলমান আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বর, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-২, সনি স্কয়ার, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা ও কালশী এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সড়কগুলোতে আন্দোলন চলতে থাকায় এই রুটগুলোতে যাতায়াতকারীদের ধীরস্থিরভাবে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যানজট এড়াতে আগারগাঁও ও ৬০ ফিট সড়কসহ অন্যান্য বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক মিরপুর বিভাগ ও সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকাটি। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠন গত কয়েকদিন ধরে টানা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছে, যার বড় প্রভাব পড়েছে পুরো মিরপুর অঞ্চলের ট্রাফিক ব্যবস্থায়।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন