সৌদি আরবে হজ কার্যক্রম মনিটরিংয়ের প্রথম দিনেই হজ সংশ্লিষ্ট কর্মকর্তা ও মেডিকেল টিমকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হজযাত্রীদের সেবা ও দায়িত্বে অবহেলা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
বুধবার (২০ মে) মক্কায় হজযাত্রীদের সেবায় স্থাপিত মেডিকেল সেন্টার পরিদর্শন এবং বাংলাদেশ হজ মিশন অফিসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
যারা শুধু সৌদি আরবে এসে ঘুরে বেড়াবেন কিন্তু অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দায়িত্ব পালনে অবহেলা বা শৈথিল্য দেখা গেলে সংশ্লিষ্ট সদস্যের ভ্রমণ সুবিধাদি কেটে রাখা হবে।
হজযাত্রীদের আন্তরিকভাবে ও নিষ্ঠার সঙ্গে সেবা দানকারী কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হবে।
ধর্মমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজেই সার্বিক খোঁজ-খবর রাখছেন।
এর আগে জেদ্দার রিজ কার্লটন হোটেলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রবিয়াহ-এর আমন্ত্রণে একটি বিশেষ বৈঠকে অংশ নেন বাংলাদেশের ধর্মমন্ত্রী। বৈঠকে বিভিন্ন দেশের ধর্ম ও হজ বিষয়ক মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
সৌদি মন্ত্রী হজ ব্যবস্থার প্রস্তুতি ও হজযাত্রীদের পরিষেবার মানোন্নয়নে দ্রুত পরিকল্পনা ও নিয়মকানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি এবং কাউন্সিলর হজ মো. কামরুল ইসলাম।
বৈঠক শেষে ধর্মমন্ত্রী ৫০তম গ্র্যান্ড হজ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন