নজর বিডি
আপডেট : শনিবার, ২৩ মে ২০২৬

গোপালগঞ্জে

গরুবাহী ট্রাক খালে, প্রাণ গেল ৪ গরুর

গরুবাহী ট্রাক খালে, প্রাণ গেল ৪ গরুর
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খালে পড়ে গিয়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে ৮টি গরু নিয়ে একটি ট্রাক বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকে থাকা গরুগুলোর মালিক ছিলেন বেপারী রানা ও লিটন।

পথে কাজুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪টি গরু মারা যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে বাকি ৪টি গরুকে জীবিত উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনায় ট্রাকে থাকা কোনো ব্যক্তি আহত হননি। তবে ঘটনার পর চালক নজরুল ইসলাম পালিয়ে যান। নিহত ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় থাকায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয় : গোপালগঞ্জ কোটালীপাড়া দূর্ঘটনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গরুবাহী ট্রাক খালে, প্রাণ গেল ৪ গরুর

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image
গোপালগঞ্জের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খালে পড়ে গিয়ে ৪টি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে ৮টি গরু নিয়ে একটি ট্রাক বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকে থাকা গরুগুলোর মালিক ছিলেন বেপারী রানা ও লিটন।

পথে কাজুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪টি গরু মারা যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে বাকি ৪টি গরুকে জীবিত উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনায় ট্রাকে থাকা কোনো ব্যক্তি আহত হননি। তবে ঘটনার পর চালক নজরুল ইসলাম পালিয়ে যান। নিহত ৪টি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় থাকায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত