নজর বিডি

কালিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কালিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। ছবি: প্রতিনিধি. নজর বিডি

নড়াইলের কালিয়ায় কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ মে) সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত কালিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি কৃষি। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হলে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়াতে হবে। কৃষিকে লাভজনক করতে নতুন প্রজন্মকে কৃষিখাতে যুক্ত করতে হবে। সরকার কৃষকদের পাশে রয়েছে এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই লক্ষ্য নিয়েই কৃষি ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান, কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প,খুলনা অঞ্চল মো. মোসাদ্দেক হেসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ শিহাব উদ্দিন, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক বুলবুল কবিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের কৃষক-কৃষাণীরা অংশ নেন।

এসময় কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ, উদ্যোক্তা তৈরি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃষকদের অভিজ্ঞতা বিনিময় এবং সফল উদ্যোগ তুলে ধরা হয়।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কালিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত