রাজধানীতে নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা-১৮-এর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ মে, শনিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সেলিম আল দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মাহফুজুর রহমান এবং আবু বকর সিদ্দিকী।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত বক্তারা বলেন, "সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু চিকিৎসা সেবাই নয়, ভবিষ্যতেও নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা-১৮-এর পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন। ফোরামের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।
বিষয় : নজরবিডি সংবাদ নাগরিক উন্নয়ন ফোরাম, ঢাকা-১৮, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, সাইদ হোসেন রিপন, সেলিম আল দীন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মানবিক উদ্যোগ, ঢাকা নিউজ Nagorik Unnayan Forum, Dhaka-18, Free Medical Camp, Free Healthcare, Medicine Distribution, Said Hossain Ripon, Selim Al Deen, Mohammad Selim Uddin, Humanitarian Initiative, Dhaka News

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬
রাজধানীতে নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা-১৮-এর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ মে, শনিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের মাঝে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সেলিম আল দীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মাহফুজুর রহমান এবং আবু বকর সিদ্দিকী।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত বক্তারা বলেন, "সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু চিকিৎসা সেবাই নয়, ভবিষ্যতেও নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা-১৮-এর পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন। ফোরামের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন