নজর বিডি
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

গাবতলী হাট পরিদর্শনে মহাপরিচালক

ঈদ পূর্ববর্তী পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

এর অংশ হিসেবে ২৪ মে ২০২৬ তারিখে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।

র‌্যাব জানায়, ঈদ উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন পশুর হাটে কন্ট্রোল রুম ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে এবং জাল টাকা প্রতিরোধে কঠোর নজরদারি চলছে।

পশুবাহী গাড়ি নিরাপদে হাটে পৌঁছানো নিশ্চিত করতে প্রতিটি ব্যাটালিয়ন নিজস্ব এলাকায় রোবাস্ট পেট্রোলিং (তীব্র টহল) ও ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে।

ঈদের সময়ে শহরে জনসমাগম কমে যাওয়ার সুযোগে পশু ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা চৌকি ও টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

ক্রেতাদের ভোগান্তি কমাতে হাটে ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

পশুবাহী যানবাহন জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নামাতে বাধ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তি ছড়ালে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‌্যাব ফোর্সেস আশা প্রকাশ করেছে, পূর্বের বছরগুলোর মতো এবারও দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারবে। এ লক্ষ্যে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

বিষয় : নজরবিডি সংবাদ র‌্যাব, পশুর হাট, ঈদ-উল-আযহা ২০২৬, গাবতলী পশুর হাট, আহসান হাবীব পলাশ, কোরবানি পশুর হাট, নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি RAB, Cattle Market, Eid-ul-Adha 2026, Gabtoli Poshur Hat, Ahsan Habib Palash, Qurbani Haat, Security Measures, Law and Order

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদ পূর্ববর্তী পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

এর অংশ হিসেবে ২৪ মে ২০২৬ তারিখে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।

র‌্যাব জানায়, ঈদ উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন পশুর হাটে কন্ট্রোল রুম ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে এবং জাল টাকা প্রতিরোধে কঠোর নজরদারি চলছে।

পশুবাহী গাড়ি নিরাপদে হাটে পৌঁছানো নিশ্চিত করতে প্রতিটি ব্যাটালিয়ন নিজস্ব এলাকায় রোবাস্ট পেট্রোলিং (তীব্র টহল) ও ঝুঁকিপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে।

ঈদের সময়ে শহরে জনসমাগম কমে যাওয়ার সুযোগে পশু ব্যবসায়ীদের টাকা ছিনতাইয়ের ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা চৌকি ও টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

ক্রেতাদের ভোগান্তি কমাতে হাটে ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া জাল টাকা শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

পশুবাহী যানবাহন জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নামাতে বাধ্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তি ছড়ালে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‌্যাব ফোর্সেস আশা প্রকাশ করেছে, পূর্বের বছরগুলোর মতো এবারও দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করতে পারবে। এ লক্ষ্যে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত