নজর বিডি
আপডেট : রোববার, ২৪ মে ২০২৬

রামিসা হত্যা মামলার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার বিশেষ আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পল্লবীর ঘটনায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। তবে একই দিনে রাজধানীর কলাবাগানে আরেকটি শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটা আসলে সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট। সমাজ সংস্কার প্রয়োজন। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ থেকে বিচ্যুতির কারণে অপসংস্কৃতির প্রভাব সমাজে বাড়ছে। ধর্ষণের ঘটনা আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।”

তিনি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করা। গত তিন মাসে সংঘটিত প্রতিটি ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৬৪ ধারার জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নামও উঠে আসায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, দ্রুত আদালতের অনুমতি নিয়ে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তিন দিনের মধ্যেই সেই রিপোর্ট হাতে পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্টও ইতোমধ্যে পাওয়া গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব তথ্য-উপাত্ত একত্র করে গত রাতেই চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে। আজ আদালতে তা জমা দেওয়া হবে, হয়তো ইতোমধ্যে জমাও হয়েছে।”

তিনি জানান, আদালত ছুটিতে যাওয়ার কথা থাকলেও বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে।

এ ছাড়া মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচার কার্যক্রম শেষ হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় আরও বক্তব্য রাখেন সৈয়দ আবদাল আহমদ। সংলাপে সভাপতিত্ব করেন মাসউদুল হক এবং সঞ্চালনা করেন উবায়দুল্লাহ বাদল।

বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, র‍্যাব, নতুন আইন, এলিট ফোর্স, র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন নিষেধাজ্ঞা, ইলিয়াস আলী গুম, আইসিটি কোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, রামিসা হত্যা মামলা, তনু হত্যা মামলা, সিএএ ভারত, ডিএমপি ব্লক রেইড, অপরাধ ও বিচার, বাংলাদেশ সচিবালয়, আইন সংস্কার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা সংবাদ তারেক রহমান, প্রধানমন্ত্রী, নজরুল জয়ন্তী, ত্রিশাল, ময়মনসিংহ, শিশু রামিসা হত্যা, সর্বোচ্চ শাস্তি, নজরুল সিটি, নজরুল পুরস্কার ২০২৫, কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রামিসা হত্যা মামলার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ ও হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রামিসা হত্যা মামলার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার বিশেষ আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার পল্লবীর ঘটনায় আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। তবে একই দিনে রাজধানীর কলাবাগানে আরেকটি শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটা আসলে সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট। সমাজ সংস্কার প্রয়োজন। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ থেকে বিচ্যুতির কারণে অপসংস্কৃতির প্রভাব সমাজে বাড়ছে। ধর্ষণের ঘটনা আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।”

তিনি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করা। গত তিন মাসে সংঘটিত প্রতিটি ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৬৪ ধারার জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নামও উঠে আসায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, দ্রুত আদালতের অনুমতি নিয়ে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তিন দিনের মধ্যেই সেই রিপোর্ট হাতে পাওয়া গেছে। পোস্টমর্টেম রিপোর্টও ইতোমধ্যে পাওয়া গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব তথ্য-উপাত্ত একত্র করে গত রাতেই চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে। আজ আদালতে তা জমা দেওয়া হবে, হয়তো ইতোমধ্যে জমাও হয়েছে।”

তিনি জানান, আদালত ছুটিতে যাওয়ার কথা থাকলেও বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে।

এ ছাড়া মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচার কার্যক্রম শেষ হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় আরও বক্তব্য রাখেন সৈয়দ আবদাল আহমদ। সংলাপে সভাপতিত্ব করেন মাসউদুল হক এবং সঞ্চালনা করেন উবায়দুল্লাহ বাদল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত