পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাজকে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে বিকেলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহতের মামাতো ভাই তাহিন শেখ জানান, রাজ ভেড়ার বাজার এলাকায় পৌরসভার টোল আদায়ের কাজ করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নিহত রাজ সিকদার গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মামুন শিকদার ও আমেনা দম্পতির ছেলে। রাজ তার বাবার সঙ্গে পৌরসভার টোল আদায়ের কাজে যুক্ত ছিলেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন