নজর বিডি
আপডেট : সোমবার, ২৫ মে ২০২৬

গোপালগঞ্জে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

এ উপলক্ষে জেলা প্রশাসন, গোপালগঞ্জ ও জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে আলোচনা সভা, ‘হালখাতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের ২২তম জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফু উজ জামান / ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের ২২তম জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফু উজ জামান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তিনি নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ / ছবি: সংগৃহীত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ।

তিনি বলেন, জাতীয় কবির আদর্শ সমাজে ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তরুণদের নজরুলচর্চার মাধ্যমে দেশপ্রেম ও মানবতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানের একপর্যায়ে ‘হালখাতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে পরিবেশিত হয় নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপালগঞ্জে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image
এ উপলক্ষে জেলা প্রশাসন, গোপালগঞ্জ ও জেলা শিল্পকলা একাডেমি, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে আলোচনা সভা, ‘হালখাতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের ২২তম জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফু উজ জামান / ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের ২২তম জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফু উজ জামান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তিনি নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ / ছবি: সংগৃহীত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ।

তিনি বলেন, জাতীয় কবির আদর্শ সমাজে ন্যায়বিচার, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তরুণদের নজরুলচর্চার মাধ্যমে দেশপ্রেম ও মানবতার শিক্ষা গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের একপর্যায়ে ‘হালখাতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে পরিবেশিত হয় নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত