নজর বিডি
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

শিক্ষাবিদ প্রফেসর ড. আসিফ মিজানের অনন্য অর্জন: এইউবি অ্যালামনাই ও ‘পিপলস নিউজ’ সম্পাদকের প্রাণঢালা অভিনন্দন

নজরবিডি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান সম্প্রতি দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি গুরুত্বপূর্ণ সংগঠনের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছেন এবং মর্যাদাপূর্ণ দুটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্যারের সরাসরি ছাত্রী এবং দেশের অন্যতম জনপ্রিয় সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘পিপলস নিউজ’ (www.peoplesnews24.com)-এর সম্পাদক ও প্রকাশক নাজমা সুলতানা নীলা এবং ছাত্র ও উদ্যোক্তা মোঃ হাসিবুল ইসলাম।

এক যৌথ অভিনন্দন বার্তায় নাজমা সুলতানা নীলা বলেন, "আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক ও অভিভাবক প্রফেসর ড. আসিফ মিজান স্যার তাঁর মেধা, সততা ও কর্মদক্ষতা দিয়ে সমগ্র জাতির জন্য এক অবিস্মরণীয় গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অসামান্য অর্জনে আমরা, তাঁর প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।"

উল্লেখ্য, প্রখ্যাত এই রাষ্ট্রবিজ্ঞানী সম্প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'বাংলাদেশি জাতীয়তাবাদ' দর্শনকে ধারণ করে আত্মপ্রকাশ করা সামাজিক-রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ পরিষদ’ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন’—এই দুটি বৃহৎ সংগঠনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

এর পাশাপাশি শিক্ষাক্ষেত্র ও মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের (২০২৬) এপ্রিল মাসে তিনি দুটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন।

গত ১২ এপ্রিল আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন আয়োজিত 'ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৬' অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁকে এই আন্তর্জাতিক সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান ও গবেষণামূলক কাজে গৌরবোজ্জ্বল সাফল্যের স্বীকৃতিস্বরূপ গত ২৪ এপ্রিল শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি পরিষদ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ স্বর্ণপদক দেওয়া হয়।

অভিনন্দন বার্তায় 'পিপলস নিউজ' সম্পাদক নাজমা সুলতানা নীলা আরও উল্লেখ করেন, "প্রফেসর ড. আসিফ মিজান স্যারের মতো একজন বিশ্বমানের দক্ষ, অভিজ্ঞ ও প্রজ্ঞাবান মানুষকে আমাদের দেশের নীতিনির্ধারণী পর্যায়ে অত্যন্ত প্রয়োজন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্যারের সুদীর্ঘ দেশ-বিদেশের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানের দক্ষতাকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজে লাগাতে সংশ্লিষ্ট জাতীয় ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষ অবিলম্বে প্রয়োজনীয় ও যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।"

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে কোনো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদের দায়িত্ব পালনকারী প্রফেসর ড. আসিফ মিজানের এই যুগান্তকারী অর্জনগুলো বাংলাদেশের শিক্ষা ও মানবাধিকার অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে বিশিষ্টজনেরা মনে করছেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শিক্ষাবিদ প্রফেসর ড. আসিফ মিজানের অনন্য অর্জন: এইউবি অ্যালামনাই ও ‘পিপলস নিউজ’ সম্পাদকের প্রাণঢালা অভিনন্দন

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত