নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৭ মে ২০২৬

২৪ ঘণ্টায় ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রবৃষ্টির আভাস

নজরবিডি

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় প্রায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এই ধারা বজায় রেখে আজ দুপুরের মধ্যেও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (২৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

নজরবিডি

দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিষয় : নজরবিডি সংবাদ আবহাওয়া বার্তা, ঢাকা বৃষ্টি, বজ্রবৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তর, আজকের আবহাওয়া, ভারী বর্ষণ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বৃষ্টির খবর Dhaka Weather, Rain Forecast, Bangladesh Meteorological Department, BMD Weather, Thunderstorm Alert, Dhaka Rain, Weather Update

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২৪ ঘণ্টায় ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রবৃষ্টির আভাস

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় প্রায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এই ধারা বজায় রেখে আজ দুপুরের মধ্যেও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (২৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

নজরবিডি

দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত