নজর বিডি
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

দিয়াবাড়ি পশুর হাটে অনিয়মের অভিযোগ, চাঁদাবাজি ও যানজটে ভোগান্তি

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোগান্তির অভিযোগ উঠেছে। চাঁদাবাজি, অতিরিক্ত টাকা আদায়, সড়ক দখল করে পশু রাখা, তীব্র যানজট এবং পানি সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী, খামারি ও সাধারণ ক্রেতারা।

ছবি: নজরবিডি

হাটে আসা কয়েকজন গরু ব্যবসায়ী অভিযোগ করেন, নির্ধারিত ইজারা ফি’র বাইরে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ট্রাক প্রবেশ, পশু নামানো ও অবস্থানের জন্য আলাদা করে অর্থ দিতে বাধ্য করা হচ্ছে বলেও দাবি তাদের।

এদিকে হাট এলাকায় পর্যাপ্ত পানি ও মৌলিক সুবিধা না থাকায় দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা খামারিরা। পশুর জন্য বিশুদ্ধ পানির সংকট এবং পর্যাপ্ত ছাউনি না থাকায় গরমে বিপাকে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।

ছবি: নজরবিডি

পর্যাপ্ত শৌচাগার না থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে হাটে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।

অভিযোগ রয়েছে, দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচে ও আশপাশের সড়কে পশু বেঁধে রাখায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক অভিযান চালিয়ে সড়ক দখলমুক্ত করেন এবং ইজারাদারদের সতর্ক করেছেন।

ছবি: সংগৃহিত

স্থানীয়দের অভিযোগ, হাটের বর্জ্য ও দুর্গন্ধে পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সড়ক দখল, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : দিয়াবাড়ি পশুর হাটে অনিয়মের অভিযোগ, চাঁদাবাজি ও যানজটে ভোগান্তি চরমে পশুর হাটে অনিয়ম দিয়াবাড়ি পশুর হাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দিয়াবাড়ি পশুর হাটে অনিয়মের অভিযোগ, চাঁদাবাজি ও যানজটে ভোগান্তি

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোগান্তির অভিযোগ উঠেছে। চাঁদাবাজি, অতিরিক্ত টাকা আদায়, সড়ক দখল করে পশু রাখা, তীব্র যানজট এবং পানি সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী, খামারি ও সাধারণ ক্রেতারা।

ছবি: নজরবিডি

হাটে আসা কয়েকজন গরু ব্যবসায়ী অভিযোগ করেন, নির্ধারিত ইজারা ফি’র বাইরে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ট্রাক প্রবেশ, পশু নামানো ও অবস্থানের জন্য আলাদা করে অর্থ দিতে বাধ্য করা হচ্ছে বলেও দাবি তাদের।

এদিকে হাট এলাকায় পর্যাপ্ত পানি ও মৌলিক সুবিধা না থাকায় দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা খামারিরা। পশুর জন্য বিশুদ্ধ পানির সংকট এবং পর্যাপ্ত ছাউনি না থাকায় গরমে বিপাকে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।

ছবি: নজরবিডি

পর্যাপ্ত শৌচাগার না থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে হাটে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। এতে নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।

অভিযোগ রয়েছে, দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচে ও আশপাশের সড়কে পশু বেঁধে রাখায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক অভিযান চালিয়ে সড়ক দখলমুক্ত করেন এবং ইজারাদারদের সতর্ক করেছেন।

ছবি: সংগৃহিত

স্থানীয়দের অভিযোগ, হাটের বর্জ্য ও দুর্গন্ধে পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সড়ক দখল, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত