নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ২৯ মে ২০২৬

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৪ বাংলাদেশি গুরুতর আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর আকস্মিক বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী এবং দু’টি শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, আহত বাংলাদেশিদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা হলেন— মো. মোমিন মিয়া: তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। জয়েনা আক্তার: তার বাড়ি নরসিংদী জেলায়। হামলায় হওয়া বিস্ফোরণে এই নারী তার একটি পা হারিয়েছেন।

আহত বাকি দু’জন শিশুর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দূতাবাস কর্তৃপক্ষ তাদের বিস্তারিত তথ্য ও পরিচয় সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আহতদের প্রাথমিক উদ্ধারের পর দ্রুত নাবাতিহের ‘রাগেব হার্ব হাসপাতালে’ স্থানান্তর করা হয়। দূতাবাস সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাদের সাইদা এলাকার হাসপাতালে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।

বিষয় : নজরবিডি সংবাদ লেবানন হামলা, ইসরায়েলি বিমান হামলা, বাংলাদেশি আহত, বৈরুত বাংলাদেশ দূতাবাস, আন্তর্জাতিক সংবাদ, Lebanon Attack, Israeli Airstrike, Bangladeshi Injured, Bangladesh Embassy Beirut, International News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ৪ বাংলাদেশি গুরুতর আহত

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর আকস্মিক বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী এবং দু’টি শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, আহত বাংলাদেশিদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা হলেন— মো. মোমিন মিয়া: তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। জয়েনা আক্তার: তার বাড়ি নরসিংদী জেলায়। হামলায় হওয়া বিস্ফোরণে এই নারী তার একটি পা হারিয়েছেন।

আহত বাকি দু’জন শিশুর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দূতাবাস কর্তৃপক্ষ তাদের বিস্তারিত তথ্য ও পরিচয় সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আহতদের প্রাথমিক উদ্ধারের পর দ্রুত নাবাতিহের ‘রাগেব হার্ব হাসপাতালে’ স্থানান্তর করা হয়। দূতাবাস সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাদের সাইদা এলাকার হাসপাতালে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত