ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। দীর্ঘ সময় পার হলেও তাদের অতীতের নানা গল্প এখনো ভক্তদের কৌতূহল জাগায়।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নিজের বিয়ের সময়ের তেমনই এক চাঞ্চল্যকর ও অজানা স্মৃতি হাতড়ে বেড়ালেন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই অভিনেত্রী। বিয়ের গোপনীয়তা রক্ষা করতে গিয়ে নিজের বিয়ের পোশাক ও গহনা কোথায় লুকিয়ে রেখেছিলেন, সেই গল্পই শোনালেন অকপটে।
সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, বিয়ের দিন তিনি মূলত পার্লারে যাওয়ার কথা বলে গুলশানে শাকিব খানের পাঁচতলার বাসায় গিয়েছিলেন। সেদিন শাকিবের ফুপাতো ভাইয়ের মেয়ের জন্মদিন থাকায় পরিবারের প্রায় সব সদস্যই দাওয়াত খেতে গিয়েছিলেন। ফলে বিকেলবেলা পুরো বাসাটি ফাঁকা ছিল। আর এই সুযোগেই কাজী ডেকে অত্যন্ত গোপনীয়তায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শাকিব খানের বাসায় সেদিনের রোমাঞ্চকর স্মৃতিচারণ করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, "আমার বিয়ের লেহেঙ্গাটা খাটের নিচে লুকানো ছিল। আর আমার যে অর্নামেন্টস বা গহনা ছিল, সেগুলো শাকিবের পোশাক রাখার একটা ব্যাগের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল।"
চিত্রনায়িকা আরও জানান, বিয়ে শেষ হওয়ার পর সন্ধ্যার দিকেই তিনি নিজের বাসায় ফেরেন। কারণ তাঁর সঙ্গে মেজো বোন ছিলেন এবং পার্লারের কথা বলে আসায় মাকে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি ফেরার তাড়া ছিল।
বিয়ের পরদিন থেকেই যথারীতি এই জুটির আউটডোর শুটিং শুরু হয়। তবে বিয়ের বিষয়টি সম্পূর্ণ গোপন থাকায় তারা শুটিং শেষে যে যার মতো নিজেদের বাসায় ফিরতেন।
নায়িকা জানান, শুটিংয়ের আউটডোরগুলোতে একসঙ্গে থাকা বা বিবাহিত জীবনের স্বাভাবিক আচরণের কারণে অপুর মায়ের মনে সন্দেহের দানা বাঁধে। মা প্রায়ই বলতেন, ‘এটা কেমন দেখায়, খুব অভদ্রতা!’ এরপর নানা ঝগড়া ও মায়ের বকাঝকার মধ্য দিয়ে অবশেষে বিয়ের দীর্ঘ ছয় মাস পর তার মা জানতে পারেন যে তারা আসলে আগেই বিয়ে করে ফেলেছেন।
সিনেমা পাড়ায় এখনো ‘শাকিব-অপু’ জুটি মানেই বক্স অফিস হিট। ভবিষ্যতে কোনো নির্মাতা যদি তাদের দুজনকে আবার একসঙ্গে কাস্ট করতে চান, তবে স্ক্রিন শেয়ার করার আগ্রহ আছে কি না— এমন প্রশ্নের জবাবে ইতিবাচক সাড়া দেন অপু বিশ্বাস।
তিনি বলেন, "১০০ পার্সেন্ট আগ্রহ আছে। আমি এখনও বলি, বেশ কিছু ঈদে শাকিবের সিনেমাগুলো মূলত অ্যাকশন ঘরানার আসছে, যেখানে রোম্যান্স নেই বললেই চলে। আমার মনে হয়, যদি আমাদের দুজনকে নিয়ে আবার কোনো পিওর রোম্যান্টিক সিনেমা তৈরি করা হয়, তবে দর্শক প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়বে। এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।"

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন