নজর বিডি

ব্যাংককের হোটেলে বোল্ড লুকে দেবচন্দ্রিমা, ‘বাঙালির অপমান’ বলছেন নেটিজেনরা

সাধারণত ঐতিহ্যবাহী বাঙালি পোশাকেই যাকে দেখে অভ্যস্ত তার দর্শক ও ভক্তরা, সামাজিক মাধ্যমে হঠাৎ তার এমন ‘বোল্ড লুক’ চমকে দিয়েছে সবাইকে।

শুধু তাই নয়, প্রিয় অভিনেত্রীর এমন রূপ দেখে অনেকে যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনই কেউ কেউ বেশ হতাশও হয়েছেন। আর এমন নেট-দুনিয়ায় শোরগোল তৈরি করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

পর্দার বাইরে আগাগোড়াই ফ্যাশন সচেতন ও খোলামেলা পোশাকে অভ্যস্ত এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি ব্যাংককের একটি হোটেলের বিছানায় ধারণ করা কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেবচন্দ্রিমা।

ছবিগুলোতে দেবচন্দ্রিমাকে হোটেলের ধবধবে সাদা বিছানায় শুধু একটি সাদা চাদর জড়ানো অবস্থায় দেখা গেছে। উম্মুক্ত কাঁধ ও পিঠের এই ছবিগুলো সামনে আসার পর থেকেই তার পোস্টের মন্তব্যঘরে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশের মন্তব্য— বাংলার 'লক্ষ্মী বউমা'র এমন রূপ কোনোভাবেই মানা যায় না!

ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর কাছ থেকে এমন ছবি ভক্তদের কতটা আঘাত দিয়েছে, তা মন্তব্যগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়। অনেকে ‘ছিঃ’ লিখে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘সেলিব্রিটি হলেই যা ইচ্ছা তা-ই পোস্ট করা যায়’। এমনকি তার এক ভক্ত ক্ষুব্ধ হয়ে প্রশ্ন ছোড়েন, ‘মুম্বাইতে আলো ঝলমলে জগতে কাজ করেন, ভালো। কিন্তু এমন ছবি পোস্ট করে বাঙালিদের অপমান করছেন না তো!’

কলকাতার টেলিভিশন ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করা দেবচন্দ্রিমা ‘সাঁঝের বাতি’সহ বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে দুই বাংলাতেই বেশ পরিচিতি লাভ করেন। 

বর্তমানে তিনি ওপার বাংলার গণ্ডি পেরিয়ে মুম্বাইয়ের হিন্দি টেলিভিশন জগতেও কাজ করছেন। দেবচন্দ্রিমা বরাবরই নিজস্ব ফ্যাশন ও স্টাইল নিয়ে চলেন। তবে সামাজিক মাধ্যমে ছড়ানো এমন তীব্র সমালোচনা নিয়ে এখনও পাল্টা কোনো মুখ খোলেননি এই অভিনেত্রী।

বিষয় : নজরবিডি সংবাদ দেবচন্দ্রিমা সিংহ রায়, ওপার বাংলার অভিনেত্রী, টলিউড গ্ল্যামার, ব্যাংকক ট্যুর, নেটিজেনদের সমালোচনা, বিনোদন সংবাদ, সোশ্যাল মিডিয়া ট্রোল Debchandrima Singha Roy, Tollywood Actress, Glamour Look, Bangkok Tour, Netizen Criticism, Entertainment News, Social Media Troll

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ব্যাংককের হোটেলে বোল্ড লুকে দেবচন্দ্রিমা, ‘বাঙালির অপমান’ বলছেন নেটিজেনরা

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সাধারণত ঐতিহ্যবাহী বাঙালি পোশাকেই যাকে দেখে অভ্যস্ত তার দর্শক ও ভক্তরা, সামাজিক মাধ্যমে হঠাৎ তার এমন ‘বোল্ড লুক’ চমকে দিয়েছে সবাইকে।

শুধু তাই নয়, প্রিয় অভিনেত্রীর এমন রূপ দেখে অনেকে যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনই কেউ কেউ বেশ হতাশও হয়েছেন। আর এমন নেট-দুনিয়ায় শোরগোল তৈরি করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়।

পর্দার বাইরে আগাগোড়াই ফ্যাশন সচেতন ও খোলামেলা পোশাকে অভ্যস্ত এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি ব্যাংককের একটি হোটেলের বিছানায় ধারণ করা কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেবচন্দ্রিমা।

ছবিগুলোতে দেবচন্দ্রিমাকে হোটেলের ধবধবে সাদা বিছানায় শুধু একটি সাদা চাদর জড়ানো অবস্থায় দেখা গেছে। উম্মুক্ত কাঁধ ও পিঠের এই ছবিগুলো সামনে আসার পর থেকেই তার পোস্টের মন্তব্যঘরে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশের মন্তব্য— বাংলার 'লক্ষ্মী বউমা'র এমন রূপ কোনোভাবেই মানা যায় না!

ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর কাছ থেকে এমন ছবি ভক্তদের কতটা আঘাত দিয়েছে, তা মন্তব্যগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়। অনেকে ‘ছিঃ’ লিখে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘সেলিব্রিটি হলেই যা ইচ্ছা তা-ই পোস্ট করা যায়’। এমনকি তার এক ভক্ত ক্ষুব্ধ হয়ে প্রশ্ন ছোড়েন, ‘মুম্বাইতে আলো ঝলমলে জগতে কাজ করেন, ভালো। কিন্তু এমন ছবি পোস্ট করে বাঙালিদের অপমান করছেন না তো!’

কলকাতার টেলিভিশন ধারাবাহিক দিয়ে ক্যারিয়ার শুরু করা দেবচন্দ্রিমা ‘সাঁঝের বাতি’সহ বেশ কিছু নাটকে অভিনয়ের মাধ্যমে দুই বাংলাতেই বেশ পরিচিতি লাভ করেন। 

বর্তমানে তিনি ওপার বাংলার গণ্ডি পেরিয়ে মুম্বাইয়ের হিন্দি টেলিভিশন জগতেও কাজ করছেন। দেবচন্দ্রিমা বরাবরই নিজস্ব ফ্যাশন ও স্টাইল নিয়ে চলেন। তবে সামাজিক মাধ্যমে ছড়ানো এমন তীব্র সমালোচনা নিয়ে এখনও পাল্টা কোনো মুখ খোলেননি এই অভিনেত্রী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত