নজর বিডি

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা

পুলিশ হেফাজতে আসামিদের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য প্রচারের বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছেন আদালত। 

বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার আশঙ্কা এড়াতে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, আইন অনুযায়ী কোনো আসামি বিচারকের সামনে ছাড়া পুলিশ হেফাজতে থাকাকালে বক্তব্য দেওয়ার অধিকার রাখেন না। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা ও নজির রয়েছে।

তিনি আদালতের কাছে জোর আবেদন জানিয়ে বলেন, বিচারপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে এমন কোনো পরিস্থিতি এড়াতে পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য প্রদান এবং তা গণমাধ্যমে প্রচার বন্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

রাষ্ট্রপক্ষের যুক্তি ও আবেদন শুনে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে, মামলাটির সংবেদনশীলতা বিবেচনা করে এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করার স্বার্থে পুলিশ হেফাজতে থাকা আসামিদের যেকোনো ধরনের বক্তব্য প্রদান ও তা গণমাধ্যমে প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বিষয় : নজরবিডি সংবাদ পল্লবী, শিশু রামিসা, শিশু হত্যা মামলা, ধর্ষণ ও হত্যা, আদালত, নিষেধাজ্ঞা, পুলিশ হেফাজত, আসামির বক্তব্য, আজিজুর রহমান দুলু, ঢাকা নিউজ, আইন-আদালত Pallabi, Child Ramisa, Child Murder Case, Rape and Murder, Court Order, Media Restriction, Police Custody, Suspect Statement, Azizur Rahman Dulu, Dhaka News, Law and Justice

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পুলিশ হেফাজতে আসামিদের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য প্রচারের বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছেন আদালত। 

বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার আশঙ্কা এড়াতে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, আইন অনুযায়ী কোনো আসামি বিচারকের সামনে ছাড়া পুলিশ হেফাজতে থাকাকালে বক্তব্য দেওয়ার অধিকার রাখেন না। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা ও নজির রয়েছে।

তিনি আদালতের কাছে জোর আবেদন জানিয়ে বলেন, বিচারপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে এমন কোনো পরিস্থিতি এড়াতে পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য প্রদান এবং তা গণমাধ্যমে প্রচার বন্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

রাষ্ট্রপক্ষের যুক্তি ও আবেদন শুনে আদালত তা মঞ্জুর করেন। একই সঙ্গে, মামলাটির সংবেদনশীলতা বিবেচনা করে এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করার স্বার্থে পুলিশ হেফাজতে থাকা আসামিদের যেকোনো ধরনের বক্তব্য প্রদান ও তা গণমাধ্যমে প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত