নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্পিকারের অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

মঙ্গলবার (২ জুন) এক অভিনন্দন বার্তায় স্পিকার পররাষ্ট্রমন্ত্রীর এই অনন্য অর্জনে গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

অভিনন্দন বার্তায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, ড. খলিলুর রহমানের দূরদর্শী নেতৃত্বে বিশ্ব শান্তিরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জমজমাট এক নির্বাচনে সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে সভাপতি পদে এই ঐতিহাসিক বিজয় ছিনিয়ে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। স্পিকার তাঁর বার্তায় উল্লেখ করেন, এই গৌরবময় বিজয় বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সাফল্য ও মর্যাদাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

এর আগে, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

দীর্ঘ চার দশক (৪০ বছর) পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই অনন্য বিজয়ের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করল।

বিষয় : নজরবিডি সংবাদ স্পিকার, হাফিজ উদ্দিন আহমদ, খলিলুর রহমান, অভিনন্দন, জাতীয় সংসদ, জাতিসংঘ, সাধারণ পরিষদ, বাংলাদেশ, কূটনীতি, ঐতিহাসিক বিজয়, হুমায়ুন রশীদ চৌধুরী Speaker, Hafiz Uddin Ahmed, Khalilur Rahman, Congratulations, National Parliament, UN, UNGA, Bangladesh, Diplomacy, Historic Victory, Humayun Rashid Chowdhury

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্পিকারের অভিনন্দন

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

মঙ্গলবার (২ জুন) এক অভিনন্দন বার্তায় স্পিকার পররাষ্ট্রমন্ত্রীর এই অনন্য অর্জনে গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

অভিনন্দন বার্তায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, ড. খলিলুর রহমানের দূরদর্শী নেতৃত্বে বিশ্ব শান্তিরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জমজমাট এক নির্বাচনে সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে সভাপতি পদে এই ঐতিহাসিক বিজয় ছিনিয়ে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। স্পিকার তাঁর বার্তায় উল্লেখ করেন, এই গৌরবময় বিজয় বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সাফল্য ও মর্যাদাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

এর আগে, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

দীর্ঘ চার দশক (৪০ বছর) পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই অনন্য বিজয়ের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত