নজর বিডি
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

‘ইরান সরকারের কাঠামোতে ফাটল ধরেছে: নেতানিয়াহু

ইরান সরকারের কাঠামোতে ফাটল ধরেছে এবং এটি যে কোনো সময় ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (১ জুন) রাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার বিদায়ী অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোসাদের অনুষ্ঠানে বলেন,

“ইসরায়েল এখন পর্যন্ত যে মূল্য দিয়েছে, তা অত্যন্ত চড়া। তবে তাদের (ইরান) সন্ত্রাসী সরকারের কাঠামোতে ফাটল ধরেছে। এই সরকার আগের অবস্থানে কখনো ফিরবে না এবং আমি আপনাদের বলি, ইরানের সরকার ভেঙে পড়বে।”

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা প্রত্যেক শত্রুকে মনে করিয়ে দিতে চাই, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। তাদের যে মূল্য দিতে হবে তা হবে অত্যন্ত চড়া।”

বিদায়ী মোসাদ প্রধান ডেভিড বার্নেয়াকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, “আপনার সময়ে অসাধারণ অনেক কিছু হয়েছে। আপনি যে পাঁচ বছর মোসাদের প্রধান ছিলেন, তা আমাদের ইতিহাসে অন্যতম ভালো সময় ছিল। মোসাদে দীর্ঘ ৩০ বছর সেবা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ; বিশেষ করে গত কয়েক বছরের জন্য, যে সময় ইসরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে অনেক সফলতা অর্জিত হয়েছে।”

এদিকে, ডেভিড বার্নেয়ার বিদায়ের পর মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন নেতানিয়াহুর বিদায়ী সামরিক সচিব মেজর জেনারেল রোমান গোফম্যান।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বিষয় : নজরবিডি সংবাদ নেতানিয়াহু, ইরান, ইসরায়েল, মোসাদ, ডেভিড বার্নেয়া, রোমান গোফম্যান, মধ্যপ্রাচ্য উত্তেজনা, আন্তর্জাতিক নিউজ, টাইমস অব ইসরায়েল Benjamin Netanyahu, Iran, Israel, Mossad, David Barnea, Roman Gofman, Middle East Crisis, International News, Times of Israel

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘ইরান সরকারের কাঠামোতে ফাটল ধরেছে: নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ইরান সরকারের কাঠামোতে ফাটল ধরেছে এবং এটি যে কোনো সময় ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (১ জুন) রাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার বিদায়ী অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মোসাদের অনুষ্ঠানে বলেন,

“ইসরায়েল এখন পর্যন্ত যে মূল্য দিয়েছে, তা অত্যন্ত চড়া। তবে তাদের (ইরান) সন্ত্রাসী সরকারের কাঠামোতে ফাটল ধরেছে। এই সরকার আগের অবস্থানে কখনো ফিরবে না এবং আমি আপনাদের বলি, ইরানের সরকার ভেঙে পড়বে।”

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা প্রত্যেক শত্রুকে মনে করিয়ে দিতে চাই, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। তাদের যে মূল্য দিতে হবে তা হবে অত্যন্ত চড়া।”

বিদায়ী মোসাদ প্রধান ডেভিড বার্নেয়াকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, “আপনার সময়ে অসাধারণ অনেক কিছু হয়েছে। আপনি যে পাঁচ বছর মোসাদের প্রধান ছিলেন, তা আমাদের ইতিহাসে অন্যতম ভালো সময় ছিল। মোসাদে দীর্ঘ ৩০ বছর সেবা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ; বিশেষ করে গত কয়েক বছরের জন্য, যে সময় ইসরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে অনেক সফলতা অর্জিত হয়েছে।”

এদিকে, ডেভিড বার্নেয়ার বিদায়ের পর মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন নেতানিয়াহুর বিদায়ী সামরিক সচিব মেজর জেনারেল রোমান গোফম্যান।

সূত্র: টাইমস অব ইসরায়েল

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত