ফিফা বিশ্বকাপের পেনাল্টি শুটআউট মানেই যেন এক চরম স্নায়ুযুদ্ধ, যেখানে ভাগ্য আর দক্ষতার নিখুঁত লড়াইয়ে নির্ধারিত হয় ম্যাচের জয়-পরাজয়। আর এই স্নায়ুচাপের ভাগ্যনির্ধারণী মঞ্চে বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা।
১৯৭৮ সালে বিশ্বকাপে টাইব্রেকার প্রথা চালু হওয়ার পর থেকে বিশ্বমঞ্চে এখন পর্যন্ত হওয়া মোট শুটআউটের ২০ শতাংশেরই অংশীদার লিওনেল মেসির আর্জেন্টিনা।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সাতটি পেনাল্টি শুটআউটে অংশ নেওয়ার অনন্য রেকর্ড রয়েছে আর্জেন্টিনার। বিশ্বমঞ্চে খেলা ৮৪টি দেশের মধ্যে আর কোনো দল এত বেশিবার টাইব্রেকারের ভাগ্যপরীক্ষার মুখোমুখি হয়নি।
বিশ্বকাপে সবচেয়ে বেশি শুটআউট খেলা দলগুলোর তালিকা, আর্জেন্টিনা: ৭ বার (জয় ৬টি, হার ১টি), ব্রাজিল: , স্পেন: ৫ বার
টাইব্রেকারে আলবিসেলেস্তেদের সাফল্যের হার অত্যন্ত ঈর্ষণীয়। সাতটি শুটআউটের মধ্যে ছয়টিতেই শেষ হাসি হেসেছে তারা, যা তাদের নকআউট পর্বে অন্যতম আত্মবিশ্বাসী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আর্জেন্টিনা সবচেয়ে বেশি শুটআউট জিতলেও বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে জার্মানি ও ক্রোয়েশিয়া। দুই দলই তাদের খেলা ৪টি শুটআউটের ৪টিতেই জিতে মাঠ ছেড়েছে।
বিশেষ করে জার্মানদের পেনাল্টি নেওয়ার দক্ষতা ফুটবল বিশ্বে এক অপার বিস্ময়। বিশ্বকাপে নেওয়া ১৮টি পেনাল্টির মধ্যে ১৭টিই জালে জড়িয়েছে তারা, যার মধ্যে রয়েছে টানা সর্বশেষ ১৫টি সফল স্পট-কিক।
বিশ্বকাপের মহোৎসব শুরু হতে আর মাত্র ৭ দিন বাকি। ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন—এবারের আসরেও কি পেনাল্টি শুটআউটের এই রোমাঞ্চে নিজের রাজত্ব ধরে রাখতে পারবে 'টাইব্রেকারের রাজা' আর্জেন্টিনা?

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন