নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ ইউএনও'র

ডেঙ্গু মোকাবিলায় মুকসুদপুরে সচেতনতামূলক র‍্যালি

ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগের বিস্তার রোধে গোপালগঞ্জের মুকসুদপুরে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর পৌরসভার বাস্তবায়নে শনিবার (০৬ জুলাই) সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে মুকসুদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা ও ডা. সালাউদ্দিন আহম্মেদ।

এছাড়া র‌্যালিতে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গও এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ। তিনি বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বাড়ির আঙিনা, ছাদ কিংবা আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারলেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ এবং জনসম্পৃক্ততার বার্তা পৌঁছে দিতেই এ সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় মুকসুদপুরে সচেতনতামূলক র‍্যালি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত