নজর বিডি
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬

২০০ অবৈধ টং দোকান উচ্ছেদ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত

চট্টগ্রামে চসিকের বড় অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বড় ধরনের অভিযান চালিয়েছে সিটি করপোরেশন (চসিক)। ভ্রাম্যমাণ আদালতের এই বিশেষ অভিযানে প্রায় ২০০টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (৬ জুন) নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট মোড় থেকে ওমর চাঁদ রোড হয়ে সদরঘাট রোড পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানগুলো অপসারণ করা হয়।

চসিকের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে ব্যস্ততম এই এলাকায় যান চলাচলেও তীব্র প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। অভিযানের মাধ্যমে সড়ক ও ফুটপাতের উভয় পাশ দখলমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

অভিযানকালে পেশোয়ার দালিম হোটেলের সামনে নালার ওপর অবৈধভাবে স্থাপিত লোহার অ্যাঙ্গেল অপসারণ করে জব্দ করা হয়। এছাড়া ওমর চাঁদ রোড এলাকায় সাইকেল ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, "চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অবৈধ স্থাপনা ও টং দোকানের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছিল এবং যানজট বাড়ছিল। এসব সমস্যা নিরসনে আমাদের ধারাবাহিক অভিযান চলছে।"

তিনি আরও সতর্ক করে বলেন, "নগরের কোনো ফুটপাত বা সড়ক অবৈধভাবে দখল করে রাখা যাবে না। জনগণের চলাচলের জন্য নির্ধারিত স্থান জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। 

উচ্ছেদের পর পুনরায় কেউ ফুটপাত ও সড়ক দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" নগরকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন এবং কোথাও অবৈধ দখল দেখলে দ্রুত চসিককে অবহিত করার আহ্বান জানান তিনি।

অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

বিষয় : নজরবিডি সংবাদ চট্টগ্রাম, চট্টগ্রাম সিটি করপোরেশন, চসিক, উচ্ছেদ অভিযান, ভ্রাম্যমাণ আদালত, ফুটপাত দখলমুক্ত, মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম নিউজ, যানজট মুক্ত, Chattogram News, CCC Drive, Eviction Drive Chattogram.

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২০০ অবৈধ টং দোকান উচ্ছেদ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বড় ধরনের অভিযান চালিয়েছে সিটি করপোরেশন (চসিক)। ভ্রাম্যমাণ আদালতের এই বিশেষ অভিযানে প্রায় ২০০টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (৬ জুন) নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট মোড় থেকে ওমর চাঁদ রোড হয়ে সদরঘাট রোড পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানগুলো অপসারণ করা হয়।

চসিকের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে ব্যস্ততম এই এলাকায় যান চলাচলেও তীব্র প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। অভিযানের মাধ্যমে সড়ক ও ফুটপাতের উভয় পাশ দখলমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

অভিযানকালে পেশোয়ার দালিম হোটেলের সামনে নালার ওপর অবৈধভাবে স্থাপিত লোহার অ্যাঙ্গেল অপসারণ করে জব্দ করা হয়। এছাড়া ওমর চাঁদ রোড এলাকায় সাইকেল ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, "চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অবৈধ স্থাপনা ও টং দোকানের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছিল এবং যানজট বাড়ছিল। এসব সমস্যা নিরসনে আমাদের ধারাবাহিক অভিযান চলছে।"

তিনি আরও সতর্ক করে বলেন, "নগরের কোনো ফুটপাত বা সড়ক অবৈধভাবে দখল করে রাখা যাবে না। জনগণের চলাচলের জন্য নির্ধারিত স্থান জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে। 

উচ্ছেদের পর পুনরায় কেউ ফুটপাত ও সড়ক দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" নগরকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন এবং কোথাও অবৈধ দখল দেখলে দ্রুত চসিককে অবহিত করার আহ্বান জানান তিনি।

অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত