বিশ্বকাপ শুরুর মাত্র ১০ দিন আগে বড় ধরনের চোটের ধাক্কা লাগল আর্জেন্টিনার ফুটবল ক্যাম্পে। ইনজুরিতে আক্রান্ত বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে ইতোমধ্যে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডসহ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা দল।
সেখানে হন্ডুরাস ও স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে যখন সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছিলেন কোচ লিওনেল স্কালোনি, ঠিক তখনই ছিটকে গেলেন ডিফেন্ডার লিওনার্দো বেলার্দি।
মাংসপেশী ছিঁড়ে যাওয়ার কারণে আসন্ন বিশ্বকাপ থেকেই পুরোপুরি ছিটকে গেছেন অলিম্পিক মার্শেইয়ের এই ডিফেন্ডার। গত রাতের অনুশীলন সেশন চলাকালে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলার্দি।
পরবর্তীতে মেডিকেল টেস্টে তার চোটের তীব্রতা নিশ্চিত হওয়া যায়। চিকিৎসকদের মতে, এই সেন্টার ব্যাককে অন্তত ২১ দিন মাঠের বাইরে থাকতে হবে।
২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের ছিটকে যাওয়ার পর স্কোয়াডে তার বদলি কে হচ্ছেন, তা জানতে ফুটবলপ্রেমীদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে গুঞ্জন রয়েছে, বদলি হিসেবে মার্কোস সেনেসি অনেকটাই এগিয়ে আছেন।
ফিফার (FIFA) নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে প্রাথমিক তালিকায় থাকা ৫৫ জনের মধ্য থেকেই যেকোনো একজনকে স্থলাভিষিক্ত করতে হবে।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে। হাতে আর মাত্র ১০ দিন বাকি থাকায় ইনজুরিতে আক্রান্ত তারকাদের মাঠে ফেরানো নিয়ে এমনিতেই বেশ উৎকণ্ঠায় রয়েছেন লিওনেল স্কালোনি।
নতুন করে আর কেউ যেন চোটে না পড়েন, সেটাই ছিল আলবিসেলেস্তেদের প্রধান লক্ষ্য। ঠিক এমন মুহূর্তে বেলার্দিকে হারানো তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষণভাগের পরিকল্পনাকে কিছুটা হলেও এলোমেলো করে দেবে।
বোকা জুনিয়র্স অ্যাকাডেমি থেকে উঠে আসা লিওনার্দো বেলার্দি মূলত বিকল্প সেন্টার ব্যাক হিসেবে দলে ছিলেন। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়া ক্রিস্টিয়ান রোমেরোর সম্ভাব্য স্থলাভিষিক্ত হিসেবে তাকেই ভাবছিলেন স্কালোনি।
ফ্রান্সের লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদেই আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন তিনি। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বেলার্দি ৩টি ম্যাচ খেলেছেন এবং জাতীয় দলের হয়ে সব মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচে মাঠে নেমেছেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন