নজর বিডি
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ছবি: সংগৃহীত

শনিবার (০৬ জুন ২০২৬) জেলা প্রশাসন, গোপালগঞ্জ ও গোপালগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।

ছবি: সংগৃহীত

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের নাগরিকরা এতে অংশ নেন।

ছবি: সংগৃহীত

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রতি শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা জোরদার করা এবং মসজিদের খুতবার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম ও লার্ভিসাইড প্রয়োগ অব্যাহত রাখার নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয় এবং কোথাও যাতে অপরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একই দিনে গোপালগঞ্জ জেলার সব উপজেলায়ও জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী এ ধরনের উদ্যোগ ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

শনিবার (০৬ জুন ২০২৬) জেলা প্রশাসন, গোপালগঞ্জ ও গোপালগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।

ছবি: সংগৃহীত

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের নাগরিকরা এতে অংশ নেন।

ছবি: সংগৃহীত

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রতি শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা জোরদার করা এবং মসজিদের খুতবার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম ও লার্ভিসাইড প্রয়োগ অব্যাহত রাখার নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয় এবং কোথাও যাতে অপরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একই দিনে গোপালগঞ্জ জেলার সব উপজেলায়ও জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী এ ধরনের উদ্যোগ ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত