নজর বিডি

নড়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ২০

নড়াইল-যশোর মহাসড়কে পাসপোর্ট অফিসের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ২০জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, যশোর থেকে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে একটি ইজিভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’#

বিষয় : নড়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ২০ আহত ২০ নড়াইলে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নড়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত ২০

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

নড়াইল-যশোর মহাসড়কে পাসপোর্ট অফিসের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ২০জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, যশোর থেকে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে একটি ইজিভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় শিশু, নারী ও পুরুষসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত