বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বড় উদ্বেগের মুখে পড়েছে আর্জেন্টিনা। দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো এবং নিকোলাস গঞ্জালেস চোট ও শারীরিক সমস্যায় ভুগছেন। যা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে কোচ লিওনেল স্ক্যালোনির কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে।
এই অভিজ্ঞ ডিফেন্ডার পুরনো চোটজনিত সমস্যায় ভুগছেন এবং এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। তিনি ভুগছেন পেশিতে অতিরিক্ত চাপজনিত (Muscle Overload) সমস্যায়। চোটের কারণে গত বুধবার দলের মূল অনুশীলনে অংশ নিতে পারেননি এই দুই তারকা। তারা দুজনেই স্কোয়াডের বাইরে আলাদাভাবে হালকা রিহ্যাব সেশন করেছেন।
আর্জেন্টাইন গণমাধ্যমের সুত্র মতে, তালিয়াফিকোর সমস্যাটি খুব বেশি গুরুতর না হলেও আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের শুরুর একাদশে (Starting XI) তাঁর থাকা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে। সবশেষ হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম একাদশে খেললেও, পরবর্তী ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে তিনি বদলি বেঞ্চেও ছিলেন না। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থা পুনর্মূল্যায়ন করবে মেডিকেল টিম।
অন্যদিকে, উইঙ্গার নিকোলাস গঞ্জালেস আগে থেকেই চোট কাটিয়ে দলে ফেরার লড়াইয়ে ছিলেন। পেশি ছিঁড়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময়ও তিনি পুরোপুরি সুস্থ ছিলেন না। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে ফেরার পর আবারও তিনি অস্বস্তি অনুভব করেন। প্রাথমিকভাবে এটিকে সাধারণ মাংসপেশির সংকোচন মনে করা হলেও টিম ম্যানেজমেন্ট তাঁর ওপর কড়া নজর রাখছে।
চোটের ধাক্কা আর্জেন্টিনা শিবিরে এবারই প্রথম নয়। এর আগেই চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে পুরোপুরি ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তাঁর পরিবর্তে ইতোমধ্যে দলে ডাক পেয়েছেন মার্কোস সেনেসি।
এখন তালিয়াফিকো ও গঞ্জালেস প্রথম ম্যাচের আগে পুরোপুরি ফিট হতে না পারলে রক্ষণ ও আক্রমণভাগে নতুন কৌশল খুঁজতে হবে স্ক্যালোনিকে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন