নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

দেশে ফিরলেন ৫২ হাজারেরও বেশি হাজি, সৌদিতে প্রাণ হারিয়েছেন ৪৯ জন

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন। বাংলাদেশ সময় আজ ১২ জুন ২০২৬, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হজ বুলেটিন এই তথ্য নিশ্চিত করেছে।

একই সময়ে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে বিভিন্ন রোগে ও স্বাভাবিক কারণে ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইট বাংলাদেশে এসেছে। ৫৫টি ফ্লাইটের মাধ্যমে ২১ হাজার ৯২০ জন হাজি পরিবহন করেছে। ৪৭টি ফ্লাইটের মাধ্যমে ১৮ হাজার ৮৮০ জন হাজি পরিবহন করেছে। ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইটের মাধ্যমে ৮ হাজার ৩৮০ জন হাজি পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্স ৩ হাজার ৩১১ জন হাজি অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, হজের সময় সৌদিতে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন বাংলাদেশি হাজি। তবে শেষ রক্ষা হয়নি ৪৯ জনের। মৃতদের মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা এবং তাদের নাম-ঠিকানা দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

চলতি বছরে হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি যায় ২১ মে। 

হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট বাংলাদেশে আসা শুরু হয়। এই ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ হজ ২০২৬, হাজিদের প্রত্যাবর্তন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হজ বুলেটিন, হাজি মৃত্যু, সৌদি আরব, ফিরতি হজ ফ্লাইট, ধর্ম বিষয়ক সংবাদ Hajj 2026, Return of Hajj Pilgrims, Biman Bangladesh Airlines, Hajj Bulletin, Pilgrim Death, Saudi Arabia, Return Hajj Flights, Religious News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশে ফিরলেন ৫২ হাজারেরও বেশি হাজি, সৌদিতে প্রাণ হারিয়েছেন ৪৯ জন

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন। বাংলাদেশ সময় আজ ১২ জুন ২০২৬, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হজ বুলেটিন এই তথ্য নিশ্চিত করেছে।

একই সময়ে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে বিভিন্ন রোগে ও স্বাভাবিক কারণে ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত ১২৩টি ফিরতি ফ্লাইট বাংলাদেশে এসেছে। ৫৫টি ফ্লাইটের মাধ্যমে ২১ হাজার ৯২০ জন হাজি পরিবহন করেছে। ৪৭টি ফ্লাইটের মাধ্যমে ১৮ হাজার ৮৮০ জন হাজি পরিবহন করেছে। ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইটের মাধ্যমে ৮ হাজার ৩৮০ জন হাজি পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্স ৩ হাজার ৩১১ জন হাজি অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, হজের সময় সৌদিতে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন বাংলাদেশি হাজি। তবে শেষ রক্ষা হয়নি ৪৯ জনের। মৃতদের মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা এবং তাদের নাম-ঠিকানা দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

চলতি বছরে হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি যায় ২১ মে। 

হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট বাংলাদেশে আসা শুরু হয়। এই ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত