নজর বিডি
প্রকাশ : রোববার, ১৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১৪ জুন, ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনাকষা বিওপি দুটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, আজ সকাল ৫টা ১৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় 'ফেয়ারডিল' সিরাপ জব্দ করা হয়। পরবর্তীতে, একই স্থানে দুপুর ৩টা ৪৫ মিনিটে পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় 'এস্কাফ' সিরাপ জব্দ করা হয়। পৃথক এই দুটি অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬৫,০০০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

তথ্যমতে, শুধুমাত্র চলতি জুন মাসেই ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ব্যাপক সাফল্য দেখিয়েছে। এই মাসের ১৪ দিনেই তারা সর্বমোট ৬২১ বোতল 'এস্কাফ' সিরাপ, ৪৪ বোতল 'ফেয়ারডিল' সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ২,৭৮,০০০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,

“সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ এবং যেকোনো চোরাচালান দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

বিষয় : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আজ রবিবার (১৪ জুন, ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনাকষা বিওপি দুটি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, আজ সকাল ৫টা ১৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় 'ফেয়ারডিল' সিরাপ জব্দ করা হয়। পরবর্তীতে, একই স্থানে দুপুর ৩টা ৪৫ মিনিটে পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় 'এস্কাফ' সিরাপ জব্দ করা হয়। পৃথক এই দুটি অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬৫,০০০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

তথ্যমতে, শুধুমাত্র চলতি জুন মাসেই ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় ব্যাপক সাফল্য দেখিয়েছে। এই মাসের ১৪ দিনেই তারা সর্বমোট ৬২১ বোতল 'এস্কাফ' সিরাপ, ৪৪ বোতল 'ফেয়ারডিল' সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ২,৭৮,০০০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,

“সীমান্ত সুরক্ষা, পুশ-ইন প্রতিরোধ এবং যেকোনো চোরাচালান দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত