নজর বিডি

কাগজপত্রের জটিলতায় বিশ্বকাপের শুরুতেই উরুগুয়ের ভোগান্তি

ফিফার নির্ধারিত চার্টার ফ্লাইটের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিশ্বকাপের শুরুতেই বড় ধরনের ভোগান্তিতে পড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। মেক্সিকো থেকে উরুগুয়ে জাতীয় দলের ফ্লাইটটি সঠিক সময়ে ছাড়তে না পারায়, নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে বিলম্ব হয়েছে দলটির।

পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকোর বেস ক্যাম্প 'প্লায়া দেল কারমেন' থেকে ফ্লোরিডার মায়ামিতে উড়াল দেওয়ার কথা ছিল লুইস সুয়ারেজ-ফেদেরিকো ভালভার্দেদের। ফ্লাইট বিলম্বের পর উরুগুয়ান ফুটবল ফেডারেশন (এইউএফ) এক বিবৃতিতে জানায়, ‘এইউএফ-এর নিয়ন্ত্রণের বাইরে থাকা সমস্যার কারণে মেক্সিকো ছাড়তে দেরি হয়েছে। বর্তমানে স্কোয়াড হোটেলেই বিশ্রাম নিচ্ছে।’

বিশ্বকাপের মতো মঞ্চে এমন বিব্রতকর পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনকেই দায়ী করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক ব্যাখ্যায় তারা জানায়, ‘মেক্সিকোর একটি বিমান সংস্থার অনুমতি সংক্রান্ত ত্রুটির কারণে কানকুন থেকে মায়ামিতে উরুগুয়ে জাতীয় দলের যাত্রা বিলম্বিত হয়েছে।’

ফিফা আরও যোগ করেছে:

‘উক্ত এয়ারলাইন এই অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছে। বিলম্ব হওয়ার পুরো সময়টাতে ফিফা উরুগুয়ে দলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছিল এবং দলের ভ্রমণ ব্যবস্থাপনা দ্রুত ও সহজ করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পরিচালন অংশীদারদের সঙ্গে কাজ করেছে।’

দেরিতে মায়ামিতে পৌঁছানোর কারণে উরুগুয়ের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি পিছিয়ে গেছে। তবে শেষ মুহূর্তে ভ্রমণ সূচি পাল্টে গেলেও বিষয়টিকে খুব একটা আমলে নিচ্ছেন না উরুগুয়ের অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসা। তিনি জানিয়েছেন, এই ফ্লাইট জটিলতা তার দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব বা সমস্যা তৈরি করেনি। আজ সোমবার (১৫ জুন) নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে।

বিষয় : নজরবিডি সংবাদ উরুগুয়ে, বিশ্বকাপ ২০২৬, ফুটবল বিশ্বকাপ, ফিফা, চার্টার ফ্লাইট, মার্সেলো বিয়েলসা, মায়ামি, মেক্সিকো, Uruguay, World Cup 2026, Football World Cup, FIFA, Charter Flight, Marcelo Bielsa, Miami, Mexico

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কাগজপত্রের জটিলতায় বিশ্বকাপের শুরুতেই উরুগুয়ের ভোগান্তি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ফিফার নির্ধারিত চার্টার ফ্লাইটের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিশ্বকাপের শুরুতেই বড় ধরনের ভোগান্তিতে পড়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। মেক্সিকো থেকে উরুগুয়ে জাতীয় দলের ফ্লাইটটি সঠিক সময়ে ছাড়তে না পারায়, নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে বিলম্ব হয়েছে দলটির।

পরিকল্পনা অনুযায়ী, মেক্সিকোর বেস ক্যাম্প 'প্লায়া দেল কারমেন' থেকে ফ্লোরিডার মায়ামিতে উড়াল দেওয়ার কথা ছিল লুইস সুয়ারেজ-ফেদেরিকো ভালভার্দেদের। ফ্লাইট বিলম্বের পর উরুগুয়ান ফুটবল ফেডারেশন (এইউএফ) এক বিবৃতিতে জানায়, ‘এইউএফ-এর নিয়ন্ত্রণের বাইরে থাকা সমস্যার কারণে মেক্সিকো ছাড়তে দেরি হয়েছে। বর্তমানে স্কোয়াড হোটেলেই বিশ্রাম নিচ্ছে।’

বিশ্বকাপের মতো মঞ্চে এমন বিব্রতকর পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনকেই দায়ী করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক ব্যাখ্যায় তারা জানায়, ‘মেক্সিকোর একটি বিমান সংস্থার অনুমতি সংক্রান্ত ত্রুটির কারণে কানকুন থেকে মায়ামিতে উরুগুয়ে জাতীয় দলের যাত্রা বিলম্বিত হয়েছে।’

ফিফা আরও যোগ করেছে:

‘উক্ত এয়ারলাইন এই অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছে। বিলম্ব হওয়ার পুরো সময়টাতে ফিফা উরুগুয়ে দলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছিল এবং দলের ভ্রমণ ব্যবস্থাপনা দ্রুত ও সহজ করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পরিচালন অংশীদারদের সঙ্গে কাজ করেছে।’

দেরিতে মায়ামিতে পৌঁছানোর কারণে উরুগুয়ের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটি পিছিয়ে গেছে। তবে শেষ মুহূর্তে ভ্রমণ সূচি পাল্টে গেলেও বিষয়টিকে খুব একটা আমলে নিচ্ছেন না উরুগুয়ের অভিজ্ঞ কোচ মার্সেলো বিয়েলসা। তিনি জানিয়েছেন, এই ফ্লাইট জটিলতা তার দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব বা সমস্যা তৈরি করেনি। আজ সোমবার (১৫ জুন) নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত