জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সিআইডির মানব পাচার প্রতিরোধ (টিএইচবি) ইউনিট জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নিলক্ষীয়া বাজার এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আখলাছুর রহমান (৪০)। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জুনিয়র অফিসার (গ্রাউন্ড সার্ভিস, আইএনএস গেইট) হিসেবে কর্মরত রয়েছেন। তার স্থায়ী ঠিকানা জামালপুরের বকশীগঞ্জে এবং বর্তমান ঠিকানা ঢাকার দক্ষিণখানের আশকোনায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে একটি মানব পাচার চক্র ভুক্তভোগীদের সাথে জনপ্রতি ৩০ লক্ষ টাকার চুক্তি করে। অগ্রিম হিসেবে ভুক্তভোগীরা ২০ লক্ষ টাকা করে পরিশোধও করেন।
টাকা পাওয়ার পর চক্রটি ভুক্তভোগীদের নেপাল ও ইতালিগামী বিমান টিকিট, বোর্ডিং পাস এবং ইতালির শেনজেন ভিসা সরবরাহ করে।
গত ২৬ মে ২০২৬ তারিখে ভুক্তভোগীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ইতালির রোম ফিউমিচিনো লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের শেনজেন ভিসাটি জাল হিসেবে শনাক্ত করে।
ভুক্তভোগীদের ২ দিন হেফাজতে রাখার পর গত ২৮ মে ২০২৬ তারিখে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
দেশে ফেরার পর ইমিগ্রেশন পুলিশ ও সিআইডির জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা এই প্রতারণার বিস্তারিত তথ্য জানান। তদন্তে বিমানের গ্রাউন্ড সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আখলাছুর রহমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পায় সিআইডি।
এই ঘটনায় বিমানবন্দর (ডিএমপি) থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-২৭, তারিখ: ৩০/০৫/২০২৬ খ্রি.) দায়ের করা হয়েছে।
সিআইডি জনসাধারণকে বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে শুধুমাত্র সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়া অনুসরণের জন্য আহ্বান জানিয়েছে। একই সাথে মানবপাচার বা জাল ভিসার মতো অপরাধের তথ্য তাৎক্ষণিকভাবে সিআইডিকে জানানোর অনুরোধ করা হয়েছে।
চক্রের মূলহোতা ও অন্যান্য সহযোগীদের গ্রেফতারে সিআইডির টিএইচবি ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ মানবপাচার, বিমান কর্মকর্তা গ্রেফতার, জাল শেনজেন ভিসা, সিআইডি, ইতালি অভিবাসী চোরাচালান, বাংলাদেশ বিমান, বিমানবন্দর থানা, বকশীগঞ্জ জামালপুর, আখলাছুর রহমান Human Trafficking, Biman Official Arrested, Fake Schengen Visa, CID Bangladesh, Italy Migrant Smuggling, Biman Bangladesh Airlines, Airport Thana, Jamalpur News, Akhlasur Rahman

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সিআইডির মানব পাচার প্রতিরোধ (টিএইচবি) ইউনিট জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নিলক্ষীয়া বাজার এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ আখলাছুর রহমান (৪০)। তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে জুনিয়র অফিসার (গ্রাউন্ড সার্ভিস, আইএনএস গেইট) হিসেবে কর্মরত রয়েছেন। তার স্থায়ী ঠিকানা জামালপুরের বকশীগঞ্জে এবং বর্তমান ঠিকানা ঢাকার দক্ষিণখানের আশকোনায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইতালিতে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে একটি মানব পাচার চক্র ভুক্তভোগীদের সাথে জনপ্রতি ৩০ লক্ষ টাকার চুক্তি করে। অগ্রিম হিসেবে ভুক্তভোগীরা ২০ লক্ষ টাকা করে পরিশোধও করেন।
টাকা পাওয়ার পর চক্রটি ভুক্তভোগীদের নেপাল ও ইতালিগামী বিমান টিকিট, বোর্ডিং পাস এবং ইতালির শেনজেন ভিসা সরবরাহ করে।
গত ২৬ মে ২০২৬ তারিখে ভুক্তভোগীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ইতালির রোম ফিউমিচিনো লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের শেনজেন ভিসাটি জাল হিসেবে শনাক্ত করে।
ভুক্তভোগীদের ২ দিন হেফাজতে রাখার পর গত ২৮ মে ২০২৬ তারিখে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
দেশে ফেরার পর ইমিগ্রেশন পুলিশ ও সিআইডির জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা এই প্রতারণার বিস্তারিত তথ্য জানান। তদন্তে বিমানের গ্রাউন্ড সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আখলাছুর রহমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পায় সিআইডি।
এই ঘটনায় বিমানবন্দর (ডিএমপি) থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-২৭, তারিখ: ৩০/০৫/২০২৬ খ্রি.) দায়ের করা হয়েছে।
সিআইডি জনসাধারণকে বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে শুধুমাত্র সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়া অনুসরণের জন্য আহ্বান জানিয়েছে। একই সাথে মানবপাচার বা জাল ভিসার মতো অপরাধের তথ্য তাৎক্ষণিকভাবে সিআইডিকে জানানোর অনুরোধ করা হয়েছে।
চক্রের মূলহোতা ও অন্যান্য সহযোগীদের গ্রেফতারে সিআইডির টিএইচবি ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন