নজর বিডি

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি যে কোনো দিন: আইনমন্ত্রী

মাগুরার বহুল আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে রয়েছে এবং যে কোনো দিন এই শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বুধবার (১৭ জুন) বিকেলে ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া জিকে ক্যানেল এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, আছিয়া হত্যা মামলার পাশাপাশি রামিসার মামলার শুনানির জন্যও সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

"মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে রয়েছে। যে কোনো দিন শুনানি শুরু হবে।"

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, আইনমন্ত্রী

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সীমান্তে ভারতের পক্ষ থেকে পুশইনের বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, "ভারত পুশইন করার চেষ্টা করছে বলে আমরা পত্রপত্রিকায় দেখছি। আমাদের জায়গা থেকে আমরা এটাকে পুশইন বলছি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি দেখভাল করছে। সময়মতো আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার, আমরা তা নেব।"

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় আইনমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয় : নজরবিডি সংবাদ আইনমন্ত্রী, আসাদুজ্জামান, আছিয়া হত্যা মামলা, হাইকোর্ট, ঝিনাইদহ, শৈলকুপা, সীমান্ত পুশইন, বাংলাদেশ ভারত সীমান্ত Law Minister, Asaduzzaman, Asiya murder case, High Court, Jhenaidah, Shailkupa, border push in, Bangladesh India border

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি যে কোনো দিন: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

মাগুরার বহুল আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে রয়েছে এবং যে কোনো দিন এই শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বুধবার (১৭ জুন) বিকেলে ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়া জিকে ক্যানেল এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, আছিয়া হত্যা মামলার পাশাপাশি রামিসার মামলার শুনানির জন্যও সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

"মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার শুনানি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে রয়েছে। যে কোনো দিন শুনানি শুরু হবে।"

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, আইনমন্ত্রী

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সীমান্তে ভারতের পক্ষ থেকে পুশইনের বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, "ভারত পুশইন করার চেষ্টা করছে বলে আমরা পত্রপত্রিকায় দেখছি। আমাদের জায়গা থেকে আমরা এটাকে পুশইন বলছি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিষয়টি দেখভাল করছে। সময়মতো আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার, আমরা তা নেব।"

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় আইনমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত