বিশ্বব্যাপী গভীরতর হতে থাকা মানবিক সংকট মোকাবিলায় মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের ‘হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে’ দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ (ডব্লিউপিএস) বিষয়ক এক উন্মুক্ত বিতর্কে অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের আরও অর্থবহ অংশীদারিত্বের আহ্বান জানান।
বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ক্রমবর্ধমান মানবিক অর্থায়ন ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান।
আজ ১৮ জুন প্রতিমন্ত্রী ইকোসকের হাই-লেভেল প্যানেল ডিসকাশন-২-এ অংশ নেবেন। একই দিন জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ, জাতিসংঘ, মানবিক সহায়তা, নারী নেতৃত্ব, শামা ওবায়েদ ইসলাম, ইকোসক, নিরাপত্তা পরিষদ, শান্তিরক্ষী বাহিনী, রোহিঙ্গা সংকট, তারেক রহমান, Bangladesh, United Nations, Humanitarian Assistance, Women Leadership, Shama Obaid Islam, ECOSOC, Security Council, Peacekeepers, Rohingya Crisis, Tarique Rahman

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
বিশ্বব্যাপী গভীরতর হতে থাকা মানবিক সংকট মোকাবিলায় মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের ‘হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে’ দেওয়া বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ (ডব্লিউপিএস) বিষয়ক এক উন্মুক্ত বিতর্কে অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করে তিনি শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের আরও অর্থবহ অংশীদারিত্বের আহ্বান জানান।
বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ক্রমবর্ধমান মানবিক অর্থায়ন ঘাটতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান।
আজ ১৮ জুন প্রতিমন্ত্রী ইকোসকের হাই-লেভেল প্যানেল ডিসকাশন-২-এ অংশ নেবেন। একই দিন জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

আপনার মতামত লিখুন