নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা, বৈধ হওয়ার সুযোগ

জর্ডানে অবস্থানরত অনিয়মিত বা অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। এখন থেকে তারা কোনো প্রকার জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সেখানে বৈধ হয়ে কাজ করার সুযোগও পাবেন।

গত বুধবার (১৭ জুন) জর্ডানের বাংলাদেশ দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে। এই ক্ষমার আওতায় প্রবাসীরা কোনো জরিমানা না দিয়েই নিজ দেশে ফেরত আসতে পারবেন। 

এছাড়া যারা জর্ডানে থেকে যেতে চান, তারা শর্তসাপেক্ষে থেকে যাওয়ার ও কাজ করার সুযোগ পাবেন। এমনকি কর্মস্থল পরিবর্তন এবং বিশেষ কিছু ক্ষেত্রে গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করারও সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যারা ভ্রমণ (ট্যুরিস্ট) ভিসায় জর্ডানে গিয়েছেন, তারাও এখন ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এই সাধারণ ক্ষমার বিস্তারিত নিয়মাবলি ও প্রক্রিয়া চলতি সপ্তাহের মধ্যেই দূতাবাসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

এই সাধারণ ক্ষমার আওতায় যেকোনো সুবিধা গ্রহণ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের জর্ডানের বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ জর্ডান, প্রবাসী বাংলাদেশি, সাধারণ ক্ষমা, বাংলাদেশ দূতাবাস, অবৈধ অভিবাসী, ওয়ার্ক পারমিট, Jordan, Bangladeshi Expatriates, Amnesty, Bangladesh Embassy, Undocumented Migrants, Work Permit

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা, বৈধ হওয়ার সুযোগ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

জর্ডানে অবস্থানরত অনিয়মিত বা অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। এখন থেকে তারা কোনো প্রকার জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সেখানে বৈধ হয়ে কাজ করার সুযোগও পাবেন।

গত বুধবার (১৭ জুন) জর্ডানের বাংলাদেশ দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে। এই ক্ষমার আওতায় প্রবাসীরা কোনো জরিমানা না দিয়েই নিজ দেশে ফেরত আসতে পারবেন। 

এছাড়া যারা জর্ডানে থেকে যেতে চান, তারা শর্তসাপেক্ষে থেকে যাওয়ার ও কাজ করার সুযোগ পাবেন। এমনকি কর্মস্থল পরিবর্তন এবং বিশেষ কিছু ক্ষেত্রে গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করারও সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যারা ভ্রমণ (ট্যুরিস্ট) ভিসায় জর্ডানে গিয়েছেন, তারাও এখন ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এই সাধারণ ক্ষমার বিস্তারিত নিয়মাবলি ও প্রক্রিয়া চলতি সপ্তাহের মধ্যেই দূতাবাসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

এই সাধারণ ক্ষমার আওতায় যেকোনো সুবিধা গ্রহণ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের জর্ডানের বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত