নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

নেপালের স্পিকারের স‌ঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

বুধবার (১৭ জুন) নেপালের স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নেপালের নতুন স্পিকারকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার প্রতি নেপালের সমর্থনের জন্য তিনি স্পিকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও নেপালের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের দৃঢ় যোগাযোগের ওপর প্রতিষ্ঠিত দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। দুই দেশকে ঘনিষ্ঠ প্রতিবেশী উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন ও আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে উভয় দেশই অনেক অভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। 

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন।

রাষ্ট্রদূত জ্বালানি, বাণিজ্য, পর্যটন, শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ ও প্রস্তুতির কথা তুলে ধরেন। একই সঙ্গে সার্ক ও বিমসটেক-সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেন।

নেপালের স্পিকার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা নেপালের নিজস্ব উন্নয়ন যাত্রায় ফলপ্রসূ অবদান রাখতে পারে। তিনি খেলাধুলা, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের তরুণ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার গুরুত্বারোপ করেন।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে স্পিকার বলেন, হিমালয় অঞ্চল ও উপকূলীয় এলাকায় পরিবেশগত ঝুঁকি সমগ্র অঞ্চলের জন্য একটি যৌথ উদ্বেগের বিষয়। 

এসব ঝুঁকি মোকাবিলায় তিনি অধিকতর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশে চিকিৎসা শিক্ষা ও কারিগরি বিষয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা-সুবিধা প্রদানে বাংলাদেশের অব্যাহত সহায়তার ভূয়সী প্রশংসা করেন তিনি।

বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ, নেপাল, দ্বিপাক্ষিক বৈঠক, স্পিকার ডোল প্রসাদ আরিয়াল, রাষ্ট্রদূত শফিকুর রহমান, সার্ক, বিমসটেক, জলবায়ু পরিবর্তন, Bangladesh, Nepal, Bilateral Meeting, Speaker Dol Prasad Aryal, Ambassador Shafiqur Rahman, SAARC, BIMSTEC, Climate Change

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নেপালের স্পিকারের স‌ঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

বুধবার (১৭ জুন) নেপালের স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত নেপালের নতুন স্পিকারকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার প্রতি নেপালের সমর্থনের জন্য তিনি স্পিকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ ও নেপালের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের দৃঢ় যোগাযোগের ওপর প্রতিষ্ঠিত দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। দুই দেশকে ঘনিষ্ঠ প্রতিবেশী উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন ও আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে উভয় দেশই অনেক অভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। 

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন।

রাষ্ট্রদূত জ্বালানি, বাণিজ্য, পর্যটন, শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন এবং জনগণের সঙ্গে জনগণের সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক কার্যক্রম সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ ও প্রস্তুতির কথা তুলে ধরেন। একই সঙ্গে সার্ক ও বিমসটেক-সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেন।

নেপালের স্পিকার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা নেপালের নিজস্ব উন্নয়ন যাত্রায় ফলপ্রসূ অবদান রাখতে পারে। তিনি খেলাধুলা, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের তরুণ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার গুরুত্বারোপ করেন।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে স্পিকার বলেন, হিমালয় অঞ্চল ও উপকূলীয় এলাকায় পরিবেশগত ঝুঁকি সমগ্র অঞ্চলের জন্য একটি যৌথ উদ্বেগের বিষয়। 

এসব ঝুঁকি মোকাবিলায় তিনি অধিকতর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশে চিকিৎসা শিক্ষা ও কারিগরি বিষয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা-সুবিধা প্রদানে বাংলাদেশের অব্যাহত সহায়তার ভূয়সী প্রশংসা করেন তিনি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত