ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার কে—লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? এই চিরন্তন বিতর্ক নিয়ে ফুটবল বিশ্ব বরাবরই দুই ভাগে বিভক্ত। তবে দুই মহাতারকাকে নিয়ে চলা এই দীর্ঘ বিতর্কে এবার সরাসরি আর্জেন্টাইন জাদুকরের পক্ষ নিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ও বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোনালদো নাজারিও (ফেনোমেনন)।
পর্তুগিজ ক্রীড়া সংবাদমাধ্যম ‘এ বোলা’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ব্রাজিলের এই সাবেক মহাতারকা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হন।
চলমান ফুটবল বিশ্বকাপে কানসাস সিটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৩-০ গোলের দাপুটে শুরুর পর রোনালদো নাজারিও বলেন:
‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করার এবং এই সত্যটি মেনে নেওয়ার সময় এসেছে যে, মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়। সে প্রতিটি মৌসুমে এবং বিশ্বকাপে যেভাবে পারফর্ম করে যাচ্ছে, এরপরও তাকে নিয়ে মানুষের মনে সন্দেহ থাকে কী করে? আলজেরিয়ার বিপক্ষের রাতটি ছিল এক অবিস্মরণীয় এবং ঐতিহাসিক রাত, যা ফুটবল ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে।’
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোল করার রেকর্ড এত দিন এককভাবে ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোসার। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে ক্লোসার সেই অনন্য রেকর্ড ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসি। এই রেকর্ডের বিষয়ে ব্রাজিলিয়ান রোনালদো বলেন, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর যে মানুষটি এই রেকর্ড ছুঁয়েছে, তাতে পৃথিবীর কোনো ফুটবল ভক্তেরই অবাক হওয়ার কথা নয়।’
আর্জেন্টাইন জাদুকর যখন ৩৯তম জন্মদিনের ঠিক এক সপ্তাহ আগে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে ভাসছেন, ঠিক একই সময়ে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য রাতটি ছিল চরম হতাশার।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে পর্তুগালকে জয় উপহার দিতে ব্যর্থ হয়েছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা। ১-১ গোলে ড্র হওয়া এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন সিআরসেভেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন