নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘এক্সেল বাবু’ ও ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ডসহ গ্রেফতার ৬

রাজধানীর আদাবরের শেখের টেকে বিকাশের দোকানে চাঞ্চল্যকর ছিনতাই এবং পুলিশ কর্মকর্তাদের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনায় মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু (৫৭) এবং কুখ্যাত ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড আবু সাইদসহ (৩৩) চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

গ্রেফতারকৃত অন্য সদস্যরা হলেন— রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তৌসিফ (৩০) এবং মো. তরিকুল ইসলাম।

র‍্যাব জানায়, গত ১৬ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪:৪৫ ঘটিকায় আদাবর থানাধীন শেখের টেক-৭ এলাকার একটি বিকাশের দোকানে একদল ছিনতাইকারী প্রবেশ করে। তারা প্রকাশ্যে এজেন্টকে চাপাতি দিয়ে কুপিয়ে তিন লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গেলে অপরাধীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা করে। ছিনতাইকারীদের এলোপাতাড়ি চাপাতির আঘাতে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ গুরুতর জখম হন।

এই ঘটনার পর ছিনতাইকারী চক্রের মূলহোতাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে মাঠে নামে র‍্যাব-২-এর একটি বিশেষ গোয়েন্দা দল। এরই ধারাবাহিকতায় শেখের টেক এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে এই শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-২ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের অপরাধ খতিয়ান (PCPR) পর্যালোচনা করে দেখা গেছে, তারা প্রত্যেকেই ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এলাকায় অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ আদাবর, শেখের টেক, বিকাশ দোকানে ছিনতাই, পুলিশে হামলা, এক্সেল বাবু, কব্জিকাটা আনোয়ার গ্রুপ, আবু সাইদ, র‍্যাব-২, মোহাম্মদপুরের সন্ত্রাসী, অপরাধ সংবাদ, ঢাকা নিউজ Adabor, Shekhertek, Bikash Shop Robbery, Attack on Police, Excel Babu, Kobji Kata Anwar Group, Abu Sayeed, RAB-2, Mohammadpur Terrorist, Crime News Dhaka

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘এক্সেল বাবু’ ও ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ডসহ গ্রেফতার ৬

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

রাজধানীর আদাবরের শেখের টেকে বিকাশের দোকানে চাঞ্চল্যকর ছিনতাই এবং পুলিশ কর্মকর্তাদের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনায় মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু (৫৭) এবং কুখ্যাত ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড আবু সাইদসহ (৩৩) চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

গ্রেফতারকৃত অন্য সদস্যরা হলেন— রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তৌসিফ (৩০) এবং মো. তরিকুল ইসলাম।

র‍্যাব জানায়, গত ১৬ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪:৪৫ ঘটিকায় আদাবর থানাধীন শেখের টেক-৭ এলাকার একটি বিকাশের দোকানে একদল ছিনতাইকারী প্রবেশ করে। তারা প্রকাশ্যে এজেন্টকে চাপাতি দিয়ে কুপিয়ে তিন লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গেলে অপরাধীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা করে। ছিনতাইকারীদের এলোপাতাড়ি চাপাতির আঘাতে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ গুরুতর জখম হন।

এই ঘটনার পর ছিনতাইকারী চক্রের মূলহোতাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে মাঠে নামে র‍্যাব-২-এর একটি বিশেষ গোয়েন্দা দল। এরই ধারাবাহিকতায় শেখের টেক এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে এই শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-২ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের অপরাধ খতিয়ান (PCPR) পর্যালোচনা করে দেখা গেছে, তারা প্রত্যেকেই ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এলাকায় অপরাধ দমনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত