নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

‘সে আগের মতো নেই’, রোনালদোকে কঙ্গোর ফুটবলারের খোঁচা

বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেই ছিল সব আলোচনা। তবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে পর্তুগিজ মহাতারকার শুরুটা হয়েছে একেবারেই মলিন। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময়ই তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। আর পর্তুগালকেও মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের হতাশাজনক ড্র নিয়ে।

পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলবারে অন টার্গেট কোনো শটই নিতে পারেননি রোনালদো। এমন নিষ্প্রভ পারফরম্যান্সের পর তাকে দ্বিতীয়ার্থেই তুলে নেওয়া উচিত ছিল কি না—তা নিয়ে ফুটবল বিশ্বে প্রশ্ন উঠছে। তবে অধিনায়কের ব্যর্থতার পরও তার পাশে দাঁড়িয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচ শেষে গণমাধ্যমকে তিনি বলেন, বিশ্বের অন্যতম সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো যুক্তি তিনি দেখেননি।

এদিকে, রোনালদোর মাঠের খেলায় যে বয়সের ছাপ স্পষ্ট ধরা পড়ছে, সেটি ম্যাচ শেষেই মনে করিয়ে দিয়েছেন প্রতিপক্ষ কঙ্গোর তরুণ মিডফিল্ডার এনগাল'অয়েল মুকাউ। ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকাকে আটকাতে তাদের আলাদা কোনো পরিকল্পনাই করতে হয়নি বলে দাবি করেন তিনি।

মুকাউ বলেন, "রোনালদো আগের মতো নেই। এখন তার বয়স হয়েছে। এই বয়সে আগের মতো পরিশ্রম বা মাঠে দৌড়ঝাঁপ করা কোনোভাবেই সম্ভব নয়।"

তবে সমালোচনার পাশাপাশি সিআরসেভেনের (CR7) প্রতি সম্মান জানাতেও ভুলেননি কঙ্গোর এই ফুটবলার। তিনি যোগ করেন, "তবুও তার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরাদের একজন।"

এই ম্যাচের পর আন্তর্জাতিক টুর্নামেন্টে রোনালদোর গোলখরা আরও দীর্ঘ হলো। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচ ধরে তিনি গোলহীন। ২০২২ কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর বিশ্বমঞ্চে আর জালের দেখাই পাননি পর্তুগালের এই কিংবদন্তি অধিনায়ক।

বিষয় : নজরবিডি সংবাদ ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগাল বনাম কঙ্গো, রবার্তো মার্তিনেজ, ফুটবল বিশ্বকাপ ২০২৬, এনগাল'অয়েল মুকাউ, রোনালদো গোলখরা, স্পোর্টস নিউজ, ফুটবল খবর Cristiano Ronaldo, Portugal vs DR Congo, Roberto Martinez, FIFA World Cup 2026, Ngal'ayel Mukau, Ronaldo Goal Drought, Sports News, Football News Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘সে আগের মতো নেই’, রোনালদোকে কঙ্গোর ফুটবলারের খোঁচা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেই ছিল সব আলোচনা। তবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে পর্তুগিজ মহাতারকার শুরুটা হয়েছে একেবারেই মলিন। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময়ই তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। আর পর্তুগালকেও মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের হতাশাজনক ড্র নিয়ে।

পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলবারে অন টার্গেট কোনো শটই নিতে পারেননি রোনালদো। এমন নিষ্প্রভ পারফরম্যান্সের পর তাকে দ্বিতীয়ার্থেই তুলে নেওয়া উচিত ছিল কি না—তা নিয়ে ফুটবল বিশ্বে প্রশ্ন উঠছে। তবে অধিনায়কের ব্যর্থতার পরও তার পাশে দাঁড়িয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচ শেষে গণমাধ্যমকে তিনি বলেন, বিশ্বের অন্যতম সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো যুক্তি তিনি দেখেননি।

এদিকে, রোনালদোর মাঠের খেলায় যে বয়সের ছাপ স্পষ্ট ধরা পড়ছে, সেটি ম্যাচ শেষেই মনে করিয়ে দিয়েছেন প্রতিপক্ষ কঙ্গোর তরুণ মিডফিল্ডার এনগাল'অয়েল মুকাউ। ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকাকে আটকাতে তাদের আলাদা কোনো পরিকল্পনাই করতে হয়নি বলে দাবি করেন তিনি।

মুকাউ বলেন, "রোনালদো আগের মতো নেই। এখন তার বয়স হয়েছে। এই বয়সে আগের মতো পরিশ্রম বা মাঠে দৌড়ঝাঁপ করা কোনোভাবেই সম্ভব নয়।"

তবে সমালোচনার পাশাপাশি সিআরসেভেনের (CR7) প্রতি সম্মান জানাতেও ভুলেননি কঙ্গোর এই ফুটবলার। তিনি যোগ করেন, "তবুও তার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরাদের একজন।"

এই ম্যাচের পর আন্তর্জাতিক টুর্নামেন্টে রোনালদোর গোলখরা আরও দীর্ঘ হলো। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচ ধরে তিনি গোলহীন। ২০২২ কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর বিশ্বমঞ্চে আর জালের দেখাই পাননি পর্তুগালের এই কিংবদন্তি অধিনায়ক।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত