নজর বিডি
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপি সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিসহ তিস্তা ব্রিজ পরিদর্শন শেষে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। 'জাগো বাহে তিস্তা বাঁচাই' আন্দোলনের ব্যানারে এই জনসভার আয়োজন করা হয়।

বক্তব্যে ত্রাণমন্ত্রী গত বছরের (২০২৫) ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত 'জাগো বাহে তিস্তা বাঁচাই' আন্দোলনের সমাবেশের কথা স্মরণ করেন। তিনি বলেন, "সেদিন বিএনপির চেয়ারম্যান ও আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তাপাড়ের মানুষের দুঃখ-দুর্দশার সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। বিএনপি কথা দিলে কথা রাখে, আর সেই কথার প্রমাণ হিসেবেই আজ পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব এই মহাপরিকল্পনা বাস্তবায়নে স্বশরীরে এলাকায় এসেছেন।"

রংপুর অঞ্চলের অতীত ঐতিহ্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "এই রংপুর একসময় রঙে-রসে ভরপুর ছিল। এ অঞ্চলের মানুষের গোলাভরা ধান, গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ আর মুখে ভাওয়াইয়া গান ছিল। তিস্তাপাড়ের মানুষ আনন্দে দিন কাটাতো, তিস্তা ছিল মায়ের মতো। কিন্তু বর্তমানে তিস্তা বিরান ভূমিতে পরিণত হয়েছে। নদীভাঙনে ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরি হতে বাধ্য হয়েছে। তাই আজ আমাদের সবার একটাই দাবি—তিস্তার বুকে প্রাণ ফিরিয়ে আনা, আর সেই প্রাণই হলো 'পানি'।"

জনসভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তিস্তাপাড়ের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ তিস্তা মহাপরিকল্পনা, আসাদুল হাবিব দুলু, তারেক রহমান, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ফরহাদ হোসেন আজাদ, রংপুর নিউজ, তিস্তা নদী, জাগো বাহে তিস্তা বাঁচাইতিস্তা মহাপরিকল্পনা, আসাদুল হাবিব দুলু, তারেক রহমান, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ফরহাদ হোসেন আজাদ, রংপুর নিউজ, তিস্তা নদী, জাগো বাহে তিস্তা বাঁচাই Teesta Mega Plan, Asadul Habib Dulu, Tarique Rahman, Shahiduddin Chowdhury Annie, Farhad Hossain Azad, Rangpur News, Teesta River, Jago Bahe Teesta Bachai

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ত্রাণমন্ত্রী দুলু

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপি সরকার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিসহ তিস্তা ব্রিজ পরিদর্শন শেষে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। 'জাগো বাহে তিস্তা বাঁচাই' আন্দোলনের ব্যানারে এই জনসভার আয়োজন করা হয়।

বক্তব্যে ত্রাণমন্ত্রী গত বছরের (২০২৫) ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত 'জাগো বাহে তিস্তা বাঁচাই' আন্দোলনের সমাবেশের কথা স্মরণ করেন। তিনি বলেন, "সেদিন বিএনপির চেয়ারম্যান ও আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তাপাড়ের মানুষের দুঃখ-দুর্দশার সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। বিএনপি কথা দিলে কথা রাখে, আর সেই কথার প্রমাণ হিসেবেই আজ পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব এই মহাপরিকল্পনা বাস্তবায়নে স্বশরীরে এলাকায় এসেছেন।"

রংপুর অঞ্চলের অতীত ঐতিহ্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "এই রংপুর একসময় রঙে-রসে ভরপুর ছিল। এ অঞ্চলের মানুষের গোলাভরা ধান, গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ আর মুখে ভাওয়াইয়া গান ছিল। তিস্তাপাড়ের মানুষ আনন্দে দিন কাটাতো, তিস্তা ছিল মায়ের মতো। কিন্তু বর্তমানে তিস্তা বিরান ভূমিতে পরিণত হয়েছে। নদীভাঙনে ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরি হতে বাধ্য হয়েছে। তাই আজ আমাদের সবার একটাই দাবি—তিস্তার বুকে প্রাণ ফিরিয়ে আনা, আর সেই প্রাণই হলো 'পানি'।"

জনসভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তিস্তাপাড়ের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত