ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ধানমন্ডি এলাকার সায়েন্স ল্যাবরেটরি সংলগ্ন মিরপুর রোডের বিপরীত পাশের ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ অবৈধ দখলমুক্ত করতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে।
এরই অংশ হিসেবে শুক্রবার (১৯ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই এলাকায় মাইকিং করে সংশ্লিষ্টদের আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মাইকিংয়ে জানানো হয়, শনিবার (২০ জুন) ধানমন্ডির হাউজ নম্বর-১ এবং রোড নম্বর-২ এলাকাসহ আশেপাশের ফুটপাত ও সড়কে উচ্ছেদ অভিযান চালানো হবে। এই সময়ের মধ্যে ফুটপাত ও সড়কের ওপর স্থাপিত সব ধরনের অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট এবং অন্যান্য অবৈধ দখলদারদের স্বেচ্ছায় তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে চালানো এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, সড়কের যানজট হ্রাস করা এবং নগরীর সার্বিক শৃঙ্খলা বজায় রাখা।
ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই উচ্ছেদ অভিযান তারই একটি অংশ।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন