পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি সুস্থভাবে দেশে ফিরেছেন।
শুক্রবার (১৯ জুন) পর্যন্ত মোট ১৫৬টি ফিরতি ফ্লাইটে তারা ঢাকা এসে পৌঁছান। আইটি হেল্প ডেস্ক ও হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫৭ হাজার ৩৭৮ জন হাজি দেশে ফিরেছেন।
কোন এয়ারলাইন্সে কত হাজি ফিরলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি ফ্লাইটে ২৭ হাজার ৩৬৩ জন। সৌদিয়া এয়ারলাইন্স ৫৬টি ফ্লাইটে ২১ হাজার ৬৫২ জন। ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন। অন্যান্য এয়ারলাইন্স ৪ হাজার ১০ জন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। বাকি হাজিরা নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন। এবার বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল।
চলতি হজ মৌসুমে সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬৬ হাজার ২৪৯ জন হাজিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়েছে।
এছাড়া ৪১৫ জন বাংলাদেশি হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক থেকে বিভিন্ন তথ্য ও সেবা নিয়েছেন ২৮ হাজার ১৯৮ জন হাজি।
এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারীসহ মোট ৫৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন