বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি ও সাহিত্যিক আল মুজাহিদীর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বাদ এশা রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদে তাঁর এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় জানাজায় মরহুমের স্বজন, সহকর্মী সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজার নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন কবি আল মুজাহিদীর ছেলে সাবিব আল মুজাহিদ। তিনি তাঁর বাবার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান। জানাজা শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কবির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং গভীর সমবেদনা জানান।
এর আগে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সাহিত্যিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার (২০ জুন) সকালে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর জাতীয় প্রেসক্লাবে তাঁর আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এবং সেখানেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
বাংলা সাহিত্যে অসামান্য ও কালজয়ী অবদানের জন্য কবি আল মুজাহিদী একুশে পদকসহ দেশ-বিদেশের বহু সম্মাননা ও মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে দেশের সাহিত্যাঙ্গন, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিষয় : নজরবিডি সংবাদ কবি আল মুজাহিদী, আল মুজাহিদীর জানাজা, ডা. শফিকুর রহমান, একুশে পদকপ্রাপ্ত কবি, উত্তরা, জাতীয় প্রেসক্লাব, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, শোকের ছায়া Poet Al Mujahedi, Al Mujahedi Janaza, Dr Shafiqur Rahman, Ekushey Padak Poet, Uttara, National Press Club, Mirpur Intellectual Graveyard, Obituary

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি ও সাহিত্যিক আল মুজাহিদীর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বাদ এশা রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদে তাঁর এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় জানাজায় মরহুমের স্বজন, সহকর্মী সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজার নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন কবি আল মুজাহিদীর ছেলে সাবিব আল মুজাহিদ। তিনি তাঁর বাবার রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া চান। জানাজা শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কবির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং গভীর সমবেদনা জানান।
এর আগে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সাহিত্যিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার (২০ জুন) সকালে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর জাতীয় প্রেসক্লাবে তাঁর আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এবং সেখানেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
বাংলা সাহিত্যে অসামান্য ও কালজয়ী অবদানের জন্য কবি আল মুজাহিদী একুশে পদকসহ দেশ-বিদেশের বহু সম্মাননা ও মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে দেশের সাহিত্যাঙ্গন, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন