নজর বিডি
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি

ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারের পর চলমান বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে বিদায়ঘণ্টা বেজে গেল হাইতির। টানা দুই ম্যাচে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থাকা ক্যারিবিয়ান দেশটি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ছিটকে গেছে বিশ্বকাপের মঞ্চ থেকে।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল হাইতি। ফলে দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন শূন্য। অন্যদিকে, এক জয় ও এক ড্রয়ে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট ৪ করে, আর স্কটল্যান্ডের ঝুলিতে আছে ৩ পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতলেও হাইতি আর স্কটল্যান্ডকে টপকাতে পারবে না।

এর কারণ, এবারের বিশ্বকাপে সমান পয়েন্ট হলে প্রথম বিবেচনা করা হচ্ছে মুখোমুখি লড়াইয়ের (Head-to-Head) ফল। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় সেই হিসাবেও পিছিয়ে রয়েছে হাইতি। ফলে শেষ ম্যাচের ফল যাই হোক না কেন, গ্রুপের শেষ স্থান থেকে তাদের আর উপরে ওঠার কোনো সুযোগ নেই।

৪৮ দলের নতুন বিশ্বকাপ ফরম্যাটে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে উঠবে। কিন্তু প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় সেই সমীকরণ থেকেও পুরোপুরি ছিটকে গেছে হাইতি।

দীর্ঘ ৫৪ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির যাত্রা তাই গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে তারা, যা এখন ক্যারিবীয় দলটির জন্য কেবলই নিয়মরক্ষার ম্যাচ।

বিষয় : নজরবিডি সংবাদ বিশ্বকাপ ২০২৬, হাইতি বিদায়, ব্রাজিল বনাম হাইতি, ফুটবল বিশ্বকাপ, স্পোর্টস নিউজ, সি গ্রুপ সমীকরণ, ফিফা বিশ্বকাপ World Cup 2026, Haiti Knocked Out, Brazil vs Haiti, Football World Cup, Sports News, Group C Scenarios, FIFA World Cup

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারের পর চলমান বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে বিদায়ঘণ্টা বেজে গেল হাইতির। টানা দুই ম্যাচে হেরে ‘সি’ গ্রুপের তলানিতে থাকা ক্যারিবিয়ান দেশটি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ছিটকে গেছে বিশ্বকাপের মঞ্চ থেকে।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল হাইতি। ফলে দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন শূন্য। অন্যদিকে, এক জয় ও এক ড্রয়ে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট ৪ করে, আর স্কটল্যান্ডের ঝুলিতে আছে ৩ পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতলেও হাইতি আর স্কটল্যান্ডকে টপকাতে পারবে না।

এর কারণ, এবারের বিশ্বকাপে সমান পয়েন্ট হলে প্রথম বিবেচনা করা হচ্ছে মুখোমুখি লড়াইয়ের (Head-to-Head) ফল। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় সেই হিসাবেও পিছিয়ে রয়েছে হাইতি। ফলে শেষ ম্যাচের ফল যাই হোক না কেন, গ্রুপের শেষ স্থান থেকে তাদের আর উপরে ওঠার কোনো সুযোগ নেই।

৪৮ দলের নতুন বিশ্বকাপ ফরম্যাটে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউট পর্বে উঠবে। কিন্তু প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় সেই সমীকরণ থেকেও পুরোপুরি ছিটকে গেছে হাইতি।

দীর্ঘ ৫৪ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির যাত্রা তাই গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে তারা, যা এখন ক্যারিবীয় দলটির জন্য কেবলই নিয়মরক্ষার ম্যাচ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত