নজর বিডি
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

থার্ড টার্মিনাল: নির্ধারিত সময়ে কাজ শেষ করতে জাপানের প্রতি আহ্বান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনালের (তৃতীয় টার্মিনাল) নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। 

আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার বিষয়ে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন:

"জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু ছিল। আমরা আগামী ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করতে চাই। জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও সম্প্রতি ঢাকা সফর করেছেন। সেখানে সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই নির্দিষ্ট তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।"

প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার জাপানের 'সুমিতোমো করপোরেশন'কে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে জাপানি রাষ্ট্রদূতকেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যেন তিনি সুমিতোমো করপোরেশনকে সময়সীমা বজায় রাখার তাগিদ দেন।

কাজের অগ্রগতি ও পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, "রিকুয়েস্ট ফর প্রপোজাল (RFP) প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ১৯ জুলাই নির্ধারণ করা হয়েছে।

যদি তারা ১৯ জুলাইয়ের মধ্যে বিষয়টি নিশ্চিত করে, তবে নিপ্পন কোই-এর মাধ্যমে আমরা ওআরটিএ (ORTA) প্রক্রিয়া শুরু করতে পারব।"

বিষয় : নজরবিডি সংবাদ থার্ড টার্মিনাল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বিমান প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জাপান রাষ্ট্রদূত, সুমিতোমো করপোরেশন, বাংলাদেশ জাপান সম্পর্ক, এভিয়েশন নিউজ Third Terminal, Hazrat Shahjalal International Airport, HSIA, Bangladesh Japan Relations, Sumitomo Corporation, Aviation Bangladesh, Dhaka Airport

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

থার্ড টার্মিনাল: নির্ধারিত সময়ে কাজ শেষ করতে জাপানের প্রতি আহ্বান

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনালের (তৃতীয় টার্মিনাল) নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। 

আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার বিষয়ে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন:

"জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু ছিল। আমরা আগামী ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করতে চাই। জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও সম্প্রতি ঢাকা সফর করেছেন। সেখানে সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই নির্দিষ্ট তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।"

প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার জাপানের 'সুমিতোমো করপোরেশন'কে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে জাপানি রাষ্ট্রদূতকেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যেন তিনি সুমিতোমো করপোরেশনকে সময়সীমা বজায় রাখার তাগিদ দেন।

কাজের অগ্রগতি ও পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, "রিকুয়েস্ট ফর প্রপোজাল (RFP) প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ১৯ জুলাই নির্ধারণ করা হয়েছে।

যদি তারা ১৯ জুলাইয়ের মধ্যে বিষয়টি নিশ্চিত করে, তবে নিপ্পন কোই-এর মাধ্যমে আমরা ওআরটিএ (ORTA) প্রক্রিয়া শুরু করতে পারব।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত