রাজধানীর ভাষানটেক থানার কচুক্ষেত এলাকায় গার্মেন্টস খোলা রাখা ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীকে আটক করেছে।
শনিবার (২০ জুন) সকালে কচুক্ষেত এলাকার 'ইনফর্ম টেক্সটাইল'-এর শ্রমিকদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভাষানটেক থানার ডিউটি অফিসার সালমা আক্তার।
তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই কচুক্ষেতে ইনফর্ম টেক্সটাইলের গার্মেন্টস কর্মীদের সঙ্গে মালিকপক্ষের ঝামেলা চলছিল। এরই ধারাবাহিকতায় আজ সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন শ্রমিককে থানায় নিয়ে আসা হয়েছে।
এদিকে আন্দোলনরত একাধিক গার্মেন্টস কর্মী অভিযোগ করে বলেন:
"ঈদের ছুটিতে আমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর চলতি মাসের ৬ তারিখে গার্মেন্টসে এসে আমরা দেখি গেটে তালা ঝুলছে। জানতে পারলাম, গার্মেন্টস মালিক আমাদের না জানিয়ে অন্য জায়গায় এটি বিক্রি করে দিয়েছেন। তারা আমাদের বকেয়া বেতনও দেননি, কোনো যোগাযোগও করেননি। আমরা আমাদের ন্যায্য বেতন এবং গার্মেন্টস খুলে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু পুলিশ মালিকপক্ষের হয়ে আমাদের ওপর চড়াও হয়েছে এবং আমাদের সহকর্মীদের ধরে নিয়ে গেছে।"
টানা আন্দোলনের পরও মালিকপক্ষের কোনো সাড়া না পাওয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন