নজর বিডি
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। আজ শনিবার (২০ জুন, ২০২৬) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের জনগণের অভূতপূর্ব আগ্রহ, ভালোবাসা ও সমর্থনকে সম্মান জানান। তিনি এই আবেগকে অনন্য উল্লেখ করে বিষয়টি বিশ্বব্যাপী প্রচার করার ব্যাপারে আর্জেন্টিনার গভীর আগ্রহের কথা প্রকাশ করেন।

সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহায়তা জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে আন্তরিক স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশের মধ্যে পেশাদারিত্বের সমন্বয় এবং নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন। একই সাথে, বাংলাদেশের মানুষের ফুটবলপ্রীতিকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূতের এই বিশেষ উদ্যোগ ও আগ্রহের তীব্র সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ আর্জেন্টিনা সম্পর্ক, আর্জেন্টিনা ফুটবল দল, আইজিপি আলী হোসেন ফকির, মার্সেলো কার্লোস সেসা, পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, আর্জেন্টিনা দূতাবাস, বিশ্বকাপ ফুটবল, ক্রীড়া কূটনীতি Bangladesh Argentina relations, Argentina football fans Bangladesh, IGP Ali Hossain Fakir, Marcelo Carlos Cesa, Police Headquarters, Bangladesh Police, Argentina Embassy Dhaka, FIFA World Cup, Sports diplomacy

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। আজ শনিবার (২০ জুন, ২০২৬) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের জনগণের অভূতপূর্ব আগ্রহ, ভালোবাসা ও সমর্থনকে সম্মান জানান। তিনি এই আবেগকে অনন্য উল্লেখ করে বিষয়টি বিশ্বব্যাপী প্রচার করার ব্যাপারে আর্জেন্টিনার গভীর আগ্রহের কথা প্রকাশ করেন।

সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহায়তা জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে আন্তরিক স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশের মধ্যে পেশাদারিত্বের সমন্বয় এবং নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন। একই সাথে, বাংলাদেশের মানুষের ফুটবলপ্রীতিকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূতের এই বিশেষ উদ্যোগ ও আগ্রহের তীব্র সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত