রাজধানীর ধানমন্ডিতে আলোচিত ও চাঞ্চল্যকর শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ।
শনিবার (২০ জুন ২০২৬) দিবাগত রাতে ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
১. মোঃ সবিবুর রহমান (৪৬) – গৃহকর্তা (পেশায় ইঞ্জিনিয়ার),২. ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০) – গৃহকর্তার স্ত্রী
ধানমন্ডি থানা পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রায় ৩১ মাস আগে শিশু রিক্তা মনি ঢাকায় গৃহকর্মীর কাজে যোগ দেয়। বাদীর পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তাকে ধানমন্ডি এলাকার ওই বাসায় কাজে দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, কাজে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন সময় তার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হতো।
গত শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৬:০০ ঘটিকায় ধানমন্ডির ওই ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের দাগ এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে শনিবার (২০ জুন) ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর পরই তদন্তে নামে ধানমন্ডি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার রাত আনুমানিক ৩:৩০ মিনিটে ধানমন্ডি থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে নিজ বাসা থেকে অভিযুক্ত ইঞ্জিনিয়ার সাবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ ধানমন্ডি শিশু হত্যা মামলা, রিক্তা মনি হত্যাকাণ্ড, গৃহকর্মী নির্যাতন, ডিএমপি ধানমন্ডি থানা, সবিবুর রহমান গ্রেফতার, ফারাহ নুসরাত বর্নি, ঢাকা অপরাধ সংবাদ Dhanmondi Child Murder Case, Rikta Moni Killing, Domestic Help Torture, DMP Dhanmondi Police, Sabibur Rahman Arrested, Farah Nusrat Borni, Dhaka Crime News

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
রাজধানীর ধানমন্ডিতে আলোচিত ও চাঞ্চল্যকর শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ।
শনিবার (২০ জুন ২০২৬) দিবাগত রাতে ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
১. মোঃ সবিবুর রহমান (৪৬) – গৃহকর্তা (পেশায় ইঞ্জিনিয়ার),২. ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০) – গৃহকর্তার স্ত্রী
ধানমন্ডি থানা পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রায় ৩১ মাস আগে শিশু রিক্তা মনি ঢাকায় গৃহকর্মীর কাজে যোগ দেয়। বাদীর পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তাকে ধানমন্ডি এলাকার ওই বাসায় কাজে দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, কাজে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন সময় তার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হতো।
গত শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৬:০০ ঘটিকায় ধানমন্ডির ওই ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের দাগ এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে শনিবার (২০ জুন) ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর পরই তদন্তে নামে ধানমন্ডি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার রাত আনুমানিক ৩:৩০ মিনিটে ধানমন্ডি থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে নিজ বাসা থেকে অভিযুক্ত ইঞ্জিনিয়ার সাবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন