চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা যখন শেষদিকে, ঠিক তখনই মাঠে দেখা মিলল এক অনন্য গোলের মাইলফলকের। ৬৮ বছরের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ গোল হওয়ার রেকর্ড গড়ল এবারের আসর। নেদারল্যান্ডস বনাম সুইডেনের মধ্যকার ম্যাচে এই মাইলফলক স্পর্শ হয়।
এবারের আসরে কেবল স্পেন বনাম কেপ ভার্দে এবং ইকুয়েডর বনাম কুরাসাও ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়েছে, বাকি প্রায় প্রতিটি ম্যাচেই গোলের বন্যা দেখা গেছে।
১৯৫৮ সালের পর এটিই সবচেয়ে দ্রুততম ১০০ গোলের বিশ্বমঞ্চ। মাত্র ৩৩টি ম্যাচ খেলেই এই মাইলফলক তৈরি হয়েছে। শনিবারের ম্যাচে সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডস যখন ৫-১ ব্যবধানে বড় জয় পায়, তখন ডাচদের হয়ে চতুর্থ গোলটি করে এই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন লিভারপুল ফরোয়ার্ড কডি গাকপো।
এর আগে ইতিহাসে সবচেয়ে দ্রুততম একশ গোল দেখার রেকর্ড হয়েছিল ১৯৫৪ সালের বিশ্বকাপে, মাত্র ২০টি ম্যাচে।
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ১০০ গোল হওয়ার পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়,
২০২৬ বিশ্বকাপ: ৩৩ ম্যাচ, ২০১৪ (ব্রাজিল) ও ১৯৮২ বিশ্বকাপ: ৩৬ ম্যাচ, ১৯৭৮ ও ১৯৯৪ বিশ্বকাপ: ৩৮ ম্যাচ
চলতি আসরে এখন পর্যন্ত ম্যাচ প্রতি গড় গোলের হার ৩.০৯। গোল করার এই ধারা যদি নকআউট পর্বেও বজায় থাকে, তবে ফুটবল বিশ্লেষকদের ধারণা— এবারের পুরো আসর শেষে মোট গোল সংখ্যা ৩০০ অতিক্রম করতে পারে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন