নজর বিডি
আপডেট : রোববার, ২১ জুন ২০২৬

মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় সুসজ্জিত বাহিনীর সশস্ত্র সালামের পাশাপাশি দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। এ সময় ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জুবাইদা রহমানকে। অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা।

বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী ‘শাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ও সফরসঙ্গীরা এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত দীর্ঘ ৫০ মিনিটের সড়ক পথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।

এর আগে, রোববার বিকেল পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

কূটনৈতিক ও অর্থনৈতিক সংশ্লিষ্টরা এই সফরকে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। এটি একটি দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সফর, যার আওতায় প্রধানমন্ত্রী দুটি দেশ ভ্রমণ করবেন: ২১-২২ জুন: মালয়েশিয়া সফর। ২৩-২৬ জুন: চীন সফর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার, নতুন কর্মী নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিরসনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রাধান্য পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৩ জুন থেকে শুরু হতে যাওয়া চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রায় ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে।

সফর শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান, মালয়েশিয়া সফর, প্রথম বিদেশ সফর, আনোয়ার ইব্রাহিম, কুয়ালালামপুর, জুবাইদা রহমান, বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক, বাংলাদেশ-চীন সম্পর্ক, দ্বিপাক্ষিক বৈঠক, শ্রমবাজার, সমঝোতা স্মারক, বাংলাদেশ কূটনীতি PM Tarique Rahman, Malaysia Tour, First Foreign Visit, Anwar Ibrahim, Kuala Lumpur, Zubaida Rahman, Bangladesh-Malaysia Relations, Bangladesh-China Relations, Bilateral Meeting, Labor Market, MoU, Bangladesh Diplomacy

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর।

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় সুসজ্জিত বাহিনীর সশস্ত্র সালামের পাশাপাশি দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। এ সময় ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জুবাইদা রহমানকে। অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাইকমিশনার সাহানারা মনিকা।

বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী ‘শাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ও সফরসঙ্গীরা এই হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত দীর্ঘ ৫০ মিনিটের সড়ক পথ বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।

এর আগে, রোববার বিকেল পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

কূটনৈতিক ও অর্থনৈতিক সংশ্লিষ্টরা এই সফরকে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। এটি একটি দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক সফর, যার আওতায় প্রধানমন্ত্রী দুটি দেশ ভ্রমণ করবেন: ২১-২২ জুন: মালয়েশিয়া সফর। ২৩-২৬ জুন: চীন সফর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার, নতুন কর্মী নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিরসনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রাধান্য পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৩ জুন থেকে শুরু হতে যাওয়া চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রায় ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে।

সফর শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত